Jashore , Thursday, 12 November 2026
সর্বশেষ:
যশোরে ভোটকেন্দ্রে হামলার মামলায় মহিলা আওয়ামী লীগ নেত্রী আটক নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রোল বোমা হামলার আলামত পায়নি পুলিশ গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন যশোর সীমান্ত দিয়ে ঢুকছে বিকল্প মাদক, আড়ালে গডফাদাররা সাগরদাঁড়ী স্কুলের মিটিং চলাকালে শিক্ষকদের উপর হামলা; প্রতিবাদে মানববন্ধন সাত দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন এনসিপি নেতা নাহিদ ইসলাম যশোরে বিএনপির সাবেক ওয়ার্ড সভাপতিকে কুপিয়ে হত্যা, আটক ১ এনসিপি ছাড়লেন যশোরের সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগ চান রাষ্ট্রপতি যশোর বোর্ডে বিশেষ সম্পূরক পরীক্ষায় অংশ নেবে ৩৯ হাজার শিক্ষার্থী

নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রোল বোমা হামলার আলামত পায়নি পুলিশ

স্বাধীন কন্ঠ ডেস্ক
কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পেট্রোল বোমা হামলার অভিযোগ করেছেন তিনি। তবে ঘটনাস্থলে পেট্রোল বোমা হামলার কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদুর রহমান আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন।

ওসি জানান, রাত সোয়া ১২টা থেকে ১২টা ২০ মিনিটের মধ্যে নুসরাত তাবাসসুম ফোন করে বাড়িতে আগুন লাগার খবর দেন। খবর পেয়ে পুলিশের টহল দল ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পুলিশ সারারাত ঘটনাস্থলে অবস্থান করে।

অগ্নিকাণ্ডের পর নিজের ফেসবুক পোস্টে নুসরাত তাবাসসুম অভিযোগ করেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।’

এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করে দাবি করেন, নুসরাত তাবাসসুমের বাড়িতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা পেট্রোল বোমা নিক্ষেপ করেছে।

তবে পেট্রোল বোমা হামলার অভিযোগের পক্ষে এখন পর্যন্ত কোনো আলামত পায়নি পুলিশ। ওসি মোহাম্মদ খালেদুর রহমান বলেন, ঘটনাস্থলে পেট্রোল বোমার কোনো আলামত মেলেনি। আগুন কীভাবে লেগেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, ফায়ার সার্ভিস এখনো আগুন লাগার কারণ সম্পর্কে কোনো মতামত দেয়নি। অন্যদিকে পল্লী বিদ্যুতের কর্মকর্তারাও ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেছেন। শর্টসার্কিট থেকে আগুন লেগেছে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা অনুসন্ধান করা হচ্ছে।

এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। পুলিশ জানিয়েছে, তদন্ত ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতিবেদন পাওয়ার পর আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 7 Minutes Ago
10 Time View