যশোরে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
যশোরে ককটেল বিস্ফোরণ ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কথিত নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চুড়ামনকাটি ইউনিয়ন যুবদল।শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে যাত্রী ছাউনির সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ করেন যুবদলের নেতাকর্মীরা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন চুড়ামনকাটি ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুদুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক নাহিদ হাসান তপন, যুবনেতা শামীম হোসেন আনজু, আব্দুর রাজ্জাক, খুবায়ের হোসেন, নিয়াজ হোসেন, মোবারক হোসেন, তানজিমুল ইসলাম মিন্টু ও রিপন হোসেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম রসুল, কৃষক দলের আহ্বায়ক জিয়াউর রহমান, যুগ্ম আহ্বায়ক শিমুল হোসেন, ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান ও জহির হোসেন। কর্মসূচিতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।






















