Jashore , Friday, 13 November 2026
সর্বশেষ:
যশোরে বিএনপি নেতার বাড়িতে বোমাসদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার যশোরে সন্ধ্যারাতে সিরিজ ককটেল বিস্ফোরণ যশোরে বিদ্যালয়ের সমস্যা সমাধানে মা সমাবেশ ও গণশুনানি ওটিটিতে সাফল্যের বছর দিব্যা দত্তর, প্রশংসায় ভাসছেন অভিনেত্রী যশোর সীমান্তে ইয়াবাসহ ১২ লাখ টাকার পণ্য জব্দ, আটক ১ যশোরে পাউরুটিতে বিষ্ঠা, ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা সুজনের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নড়াইলে মানববন্ধন ও আলোচনা সভা নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে যশোরে এনসিপির বিক্ষোভ যশোরে ভোটকেন্দ্রে হামলার মামলায় মহিলা আওয়ামী লীগ নেত্রী আটক নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রোল বোমা হামলার আলামত পায়নি পুলিশ

যশোরে বিএনপি নেতার বাড়িতে বোমাসদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক মাস্টার শিমুল হোসেনের বাড়িতে বোমাসদৃশ বস্তু ও একটি চিরকুট রেখে যাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ নভেম্বর) ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামে তাঁর বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবিস্ফোরিত অবস্থায় বোমাসদৃশ বস্তু ও চিরকুটটি উদ্ধার করে।

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, এ ঘটনায় তদন্ত চলছে।

এদিকে ঘটনার খবর পেয়ে চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে খোঁজখবর নেন। এ ধরনের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা। তবে কারা, কী উদ্দেশ্যে ওই বোমাসদৃশ বস্তু ও চিরকুটটি রেখে গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 11 Minutes Ago
13 Time View