Jashore , Thursday, 12 November 2026
সর্বশেষ:
যশোরে বিদ্যালয়ের সমস্যা সমাধানে মা সমাবেশ ও গণশুনানি ওটিটিতে সাফল্যের বছর দিব্যা দত্তর, প্রশংসায় ভাসছেন অভিনেত্রী যশোর সীমান্তে ইয়াবাসহ ১২ লাখ টাকার পণ্য জব্দ, আটক ১ যশোরে পাউরুটিতে বিষ্ঠা, ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা সুজনের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নড়াইলে মানববন্ধন ও আলোচনা সভা নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে যশোরে এনসিপির বিক্ষোভ যশোরে ভোটকেন্দ্রে হামলার মামলায় মহিলা আওয়ামী লীগ নেত্রী আটক নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রোল বোমা হামলার আলামত পায়নি পুলিশ গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন যশোর সীমান্ত দিয়ে ঢুকছে বিকল্প মাদক, আড়ালে গডফাদাররা

ওটিটিতে সাফল্যের বছর দিব্যা দত্তর, প্রশংসায় ভাসছেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক

চলতি বছরটা বলিউড অভিনেত্রী দিব্যা দত্তর জন্য বেশ সাফল্যের। একের পর এক ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন তিনি। আলোচিত ওয়েব সিরিজ ‘চিরাইয়া’, ‘গজব রাত’ এবং সম্প্রতি মুক্তি পাওয়া ওটিটি সিনেমা ‘লাস্ট ম্যান ইন টাওয়ার’-এ অভিনয় করে আলোচনায় রয়েছেন এই অভিনেত্রী।

কাজের প্রশংসা ও বাণিজ্যিক সাফল্য একসঙ্গে পাওয়ায় বেশ উচ্ছ্বসিত দিব্যা। তাঁর ভাষায়, ‘মানুষ যখন এসে বলে, ওটিটি প্ল্যাটফর্মে তুমি রাজত্ব করেছ, তখন খুব ভালো লাগে। দীর্ঘদিন ধরেই এমন কিছু চেয়েছিলাম, অবশেষে তা হয়েছে।’

দিব্যা বলেন, অনেক সময় কোনো কাজের জন্য প্রশংসা পাওয়া গেলেও সেটি বাণিজ্যিকভাবে সফল হয় না। আবার কখনো বাণিজ্যিক সাফল্য এলেও সমালোচকদের প্রশংসা মেলে না। প্রশংসা ও সাফল্য একসঙ্গে পাওয়া খুবই বিরল। তাই এমন অভিজ্ঞতা তাঁর কাছে অসাধারণ।

বছরের শুরুতে মুক্তি পাওয়া ‘চিরাইয়া’ সিরিজের স্মৃতিচারণ করে অভিনেত্রী জানান, সিরিজটি মুক্তির আগে তিনি বেশ উদ্বিগ্ন ছিলেন। তবে মুক্তির পর দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এটি। এখনো অনেক দর্শক তাঁর সঙ্গে দেখা করে সিরিজের গল্পের সঙ্গে নিজেদের জীবনের মিল খুঁজে পাওয়ার কথা জানান।

এ বছর অভিনেতা মনোজ বাজপেয়ীর সঙ্গে পরপর তিনটি সিনেমায় কাজ করেছেন দিব্যা। ‘গজব রাত’-এ মনোজের বিপরীতে অভিনয় করেছেন তিনি। ‘লাস্ট ম্যান ইন টাওয়ার’-এ তাঁদের চরিত্র প্রেমিক-প্রেমিকার হলেও আদর্শগত পার্থক্য রয়েছে। অন্যদিকে ‘গান্ধী অ্যান্ড মাই মাদার’ সিনেমাতেও তাঁদের ভিন্নধর্মী চরিত্রে দেখা যাবে।

সম্প্রতি আরও একটি সিনেমার কাজ শেষ করেছেন দিব্যা। সেখানে বর্ষীয়ান অভিনেত্রী ওয়াহিদা রহমানের সঙ্গে আবারও অভিনয় করেছেন তিনি। দিব্যা জানান, নতুন সিনেমায় তাঁদের একসঙ্গে মাত্র একটি দৃশ্য রয়েছে। এর আগে ‘দিল্লি-৬’ সিনেমাতেও একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা।

দিব্যার আগামী কাজের তালিকায় রয়েছে জিমি শেরগিলের সঙ্গে পরিণত বয়সের প্রেমের গল্প নিয়ে নির্মিত সিনেমা ‘তুম রাহে না তুম’। এ ছাড়া নীরজ কবির সঙ্গে ‘ইকোজ অব ভ্যালর’ নামের একটি জীবনীভিত্তিক সিনেমায় অভিনয় করবেন তিনি। এতে শুক্লা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে দেখা যাবে তাঁকে। সিনেমাটিতে একজন সেনা কর্মকর্তার স্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন এই অভিনেত্রী।

পাশাপাশি ‘গান্ধী…’ সিনেমার কাজও রয়েছে তাঁর হাতে। সব মিলিয়ে চলতি বছর ও আগামী দিনের কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন দিব্যা দত্ত।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10 Minutes Ago
17 Time View