Jashore , Thursday, 12 November 2026
সর্বশেষ:
যশোরে বিদ্যালয়ের সমস্যা সমাধানে মা সমাবেশ ও গণশুনানি ওটিটিতে সাফল্যের বছর দিব্যা দত্তর, প্রশংসায় ভাসছেন অভিনেত্রী যশোর সীমান্তে ইয়াবাসহ ১২ লাখ টাকার পণ্য জব্দ, আটক ১ যশোরে পাউরুটিতে বিষ্ঠা, ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা সুজনের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নড়াইলে মানববন্ধন ও আলোচনা সভা নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে যশোরে এনসিপির বিক্ষোভ যশোরে ভোটকেন্দ্রে হামলার মামলায় মহিলা আওয়ামী লীগ নেত্রী আটক নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রোল বোমা হামলার আলামত পায়নি পুলিশ গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন যশোর সীমান্ত দিয়ে ঢুকছে বিকল্প মাদক, আড়ালে গডফাদাররা

যশোরে বিদ্যালয়ের সমস্যা সমাধানে মা সমাবেশ ও গণশুনানি

নিজস্ব প্রতিবেদক
বিদ্যালয়ের সার্বিক পরিবেশ, অবকাঠামোগত সমস্যা ও শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের মতামত জানতে যশোরে মা সমাবেশ ও গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর উদ্যোগে সচেতন নাগরিক কমিটি (সনাক) মধুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবক মায়েরা অংশ নেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. জাকির হোসেন। তিনি বিদ্যালয়ের সার্বিক অবস্থা ও অবকাঠামোগত পরিস্থিতি তুলে ধরেন। মা সমাবেশ ও গণশুনানির উদ্দেশ্য এবং প্রেক্ষাপট উপস্থাপন করেন ক্লাস্টার কো-অর্ডিনেটর-সিই মো. ফিরোজ উদ্দিন। এ সময় অংশগ্রহণকারী মায়েরা বিদ্যালয় নিয়ে তাঁদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাহিদ আক্তার। তিনি বিদ্যালয়ের অবকাঠামোগত সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং নতুন ভবন নির্মাণের জন্য উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন। সনাক সদস্য শ্রাবস্তী আহম্মদ মা ও শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

সভাপতির বক্তব্যে সনাক সদস্য সুরাইয়া শরীফ বলেন, অভিভাবকদের উপস্থিতিই প্রমাণ করে তাঁরা সচেতন নাগরিক। বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে অভিভাবকদের সচেতন অংশগ্রহণ গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইয়েস সদস্য ওসমান গনি লাভলু। এ সময় উপস্থিত ছিলেন প্রোগ্রাম বাস্তবায়ন সহকারী-সিই সুমা সরকার, ইয়েস সহ-দলনেতা আ আ ম হাবীবাহ, সহ-দলনেতা মো. রেজা, ইয়েস সদস্য ইসরাত জাহান, পূজা সরকার, প্রদীপ রায় ও সুমাইয়া খাতুনসহ অন্যরা।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 7 Minutes Ago
8 Time View