Jashore , Friday, 13 November 2026

যশোরে আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, ২১ জনের নামে মামলা, আটক ৯

নিজস্ব প্রতিবেদক
যশোরে জেলা ও দায়রা জজ আদালতের সহকারী জজ আদালতের ফটকের সামনে এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনায় ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। বিস্ফোরক আইনে করা এ মামলায় শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নয়জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পৃথক দুটি স্থানে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় কোতোয়ালি থানার এসআই রাইসুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটের দিকে এসআই রাইসুল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে যশোর রেলস্টেশনের সামনে দায়িত্ব পালন করছিলেন। এ সময় তিনি জানতে পারেন, জেলা ও দায়রা জজ আদালতের সহকারী জজ আদালতের ফটকের সামনে এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের পেছনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।

বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর ঘটনাস্থলে গিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়। রাত ৯টার দিকে পুলিশ সহকারী জজ আদালতের ফটকের সামনে পৌঁছে বিস্ফোরিত টিনের কৌটার অংশবিশেষ ও কালো স্কচটেপের দুটি টুকরা উদ্ধার করে।

এজাহারে আরও বলা হয়, রাত ৮টা ৩৫ মিনিটের দিকে প্যারিস রোড থেকে আদালত ভবনের পেছনের দিকে ককটেলসদৃশ হাতবোমা নিক্ষেপ করা হয়। সেটি আদালত ভবনের পেছনের প্রবেশপথের ডান পাশে প্রাঙ্গণের ভেতরে পড়ে বিকট শব্দে বিস্ফোরিত হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ছয়টি বিয়ারিং বল, কালো স্কচটেপের দুটি টুকরা এবং বিস্ফোরিত টিনের কৌটার দুটি অংশ উদ্ধার করে।

মামলার এজাহারে ২১ জনের নাম উল্লেখ করা হয়েছে। তাঁরা হলেন—সুজলপুর গ্রামের মনিরুজ্জামান লাবলু, নরেন্দ্রপুরের ভগবতীপুর এলাকার লাভলু, চাঁচড়া রায়পাড়ার কাজী বাকেরুল ইসলাম ইরান, ধর্মতলা এলাকার আরমান হোসেন রিজভী, বকচর এল মার্কেট এলাকার ডালিম হোসেন, চাঁচড়া রায়পাড়ার সম্রাট ও তানভির, ষষ্ঠীতলা পাখিপট্টি এলাকার হৃদয়, রেলস্টেশন মাদ্রাসাপাড়ার ভোমর বাপ্পি, পুলেরহাটের আইজুল, খড়কী কলাবাগানপাড়ার তুহিন ও শিপন ভাগ্নে, রেলগেট পশ্চিমপাড়ার দেলো, খড়কী কলাবাগানপাড়ার মোহন আলী, চাঁচড়া রায়পাড়ার ব্ল্যাক মামুন, বেজপাড়া শ্রীধর পুকুরপাড়ের অমিত কর্মকার, কাজীপাড়া কাঁঠালতলার আবুজার হোসাইন, শংকরপুর গোলপাতা মসজিদের পূর্ব পাশের ইকবাল বাদশা রনি, শংকরপুর দুলালের মোড়ের সুমন, শংকরপুর ৭ নম্বর ওয়ার্ডের বেজপাড়া এলাকার আবির এবং ছোটনের মোড়ের জাফর।

পুলিশ জানায়, মামলার আসামিদের মধ্যে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নয়জনকে আটক করা হয়েছে। তাঁরা হলেন—মনিরুজ্জামান লাবলু, লাভলু, কাজী বাকেরুল ইসলাম ইরান, আরমান হোসেন রিজভী, ডালিম হোসেন, আব্দুল আলিম গাজী, শরিফুল ইসলাম ও সানোয়ার হোসেন। তবে আটক নয়জনের তালিকায় আটজনের নাম উল্লেখ করা হয়েছে।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, আটক ব্যক্তিরা সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় সদস্য। তাঁরা শান্তিশৃঙ্খলা নষ্ট ও যশোরকে অস্থিতিশীল করতে নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 11 Minutes Ago
14 Time View