Jashore , Friday, 13 November 2026

কেশবপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমাসদৃশ বস্তু উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ীতে গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয় থেকে পেট্রোল বোমাসদৃশ একটি বস্তু ও সন্দেহজনক আলামত উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা ব্যাংক ভবন লক্ষ্য করে বস্তুটি নিক্ষেপ করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে গ্রামীণ ব্যাংকের সাগরদাঁড়ী শাখার নিরাপত্তাকর্মী মো. বাদশা বিকট শব্দ শুনতে পান। তাঁর দাবি, একটি মোটরসাইকেলে করে আসা এক বা একাধিক ব্যক্তি ব্যাংক ভবনের দিকে কিছু একটা নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এর পরপরই আশপাশে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে।

প্রথমে সেটিকে ককটেল বলে ধারণা করা হলেও খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালায়। এ সময় ব্যাংক ভবনের উত্তর ও দক্ষিণ পাশ থেকে পেট্রোলভর্তি বোতলসহ বেশ কিছু সন্দেহজনক আলামত উদ্ধার করা হয়।

খবর পেয়ে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এবং চিংড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. শামীম হোসাইনসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।

এদিকে ঘটনার পর এলাকায় আতঙ্ক ও গুজব ছড়িয়ে পড়া ঠেকাতে শুক্রবার (১৩ নভেম্বর) জুমার নামাজ শেষে সাগরদাঁড়ী বায়তুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদে মুসল্লিদের উদ্দেশে সচেতনতামূলক বক্তব্য দেন ওসি হাফিজুর রহমান।

এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানান। পাশাপাশি কোনো সন্দেহজনক ব্যক্তি বা কর্মকাণ্ড চোখে পড়লে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর অনুরোধ করেন।

ওসি হাফিজুর রহমান বলেন, ‘আতঙ্কিত না হয়ে সবাই সচেতন থাকুন। কোনো সন্দেহভাজন ব্যক্তিকে দেখলে তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দিন। এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে প্রত্যেককে সচেতন নাগরিক হিসেবে দায়িত্ব পালন করতে হবে।’

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে তৎপরতা বাড়ানো হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

ঘটনার পর থেকে গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয় ও আশপাশের এলাকায় পুলিশের নিয়মিত টহল অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : Just Now
2 Time View