Jashore , Friday, 13 November 2026

যশোরের চৌগাছায় ১৪৭ বোতল ফেয়ারডিল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
যশোরের চৌগাছায় যৌথ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৪৭ বোতল ফেয়ারডিল উদ্ধার করেছে এসআরবি-৬, যশোর ও ৪৯ বিজিবির আন্দুলিয়া ক্যাম্পের সদস্যরা। শুক্রবার (১৩ নভেম্বর) ভোর ৫টার দিকে চৌগাছা উপজেলার বর্ণি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এসআরবি-৬, সিপিসি-৩, যশোর এবং ৪৯ বিজিবির আন্দুলিয়া বিওপির একটি যৌথ আভিযানিক দল বর্ণি এলাকায় অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ১৪৭ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করা হয়। এ ঘটনায় চৌগাছা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে উদ্ধার করা আলামত থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-৬, সিপিসি-৩, যশোরের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন জানান, নিয়মিত মামলার আসামি, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো অপরাধে জড়িতদের বিরুদ্ধে এসআরবির অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 5 Minutes Ago
16 Time View