Jashore , Saturday, 14 November 2026
সর্বশেষ:
যশোরে সাবেক ছাত্রলীগ নেতার বাড়ি থেকে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার, আটক বাবা ব্রিটিশ পার্লামেন্ট ও মানবাধিকার সংস্থার সঙ্গে বৈঠক করবেন নাহিদ ইসলাম স্বাস্থ্য খাতে ১ লাখ কর্মী নিয়োগ দিচ্ছে সরকার, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান বাঘারপাড়ার রায়পুরে ভূমি অফিস স্থাপনের দাবিতে মানববন্ধন যশোরে আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, ২১ জনের নামে মামলা, আটক ৯ কেশবপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমাসদৃশ বস্তু উদ্ধার যশোরে বোমা হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল যশোরের চৌগাছায় ১৪৭ বোতল ফেয়ারডিল উদ্ধার যশোরে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ যশোর ২৫০ শয্যা হাসপাতালে চালু হচ্ছে কিডনি ডায়ালাইসিস ইউনিট

ব্রিটিশ পার্লামেন্ট ও মানবাধিকার সংস্থার সঙ্গে বৈঠক করবেন নাহিদ ইসলাম

স্বাধীন কন্ঠ ডেস্ক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম যুক্তরাজ্যে পৌঁছেছেন। স্থানীয় সময় শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় লন্ডনে অবতরণের পর বিমানবন্দরে তাকে স্বাগত জানান যুক্তরাজ্য এনসিপির স্থানীয় নেতারা।

নাহিদ ইসলামের সফরসঙ্গী হিসেবে রয়েছেন দলের যুগ্ম সদস্যসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদ। লন্ডনে পৌঁছানোর পর তিনি দলের নেতা-কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় যুক্তরাজ্য এনসিপির নেতারা তাকে সাদর অভ্যর্থনা জানান।

শুক্রবার দিবাগত রাত দেড়টায় এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এটি নাহিদ ইসলামের প্রথম যুক্তরাজ্য সফর।

এর আগে গত সোমবার (৯ নভেম্বর) পূর্ব লন্ডনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তার সফরের বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন সফর প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক।

তিনি জানান, সফরকালে নাহিদ ইসলাম ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সের আন্তর্জাতিক উন্নয়ন কমিটির সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া ওয়েস্টমিনস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের প্রতিনিধিদের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে।

এসব বৈঠকে জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, মানবাধিকার সুরক্ষা এবং টেকসই প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রয়োজনীয়তা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

যুক্তরাজ্য সফরের অংশ হিসেবে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেবেন এনসিপি আহ্বায়ক। সেখানে তিনি জুলাই গণঅভ্যুত্থানের অভিজ্ঞতা ও ঘটনাপ্রবাহ তুলে ধরবেন।

পাশাপাশি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের যে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হয়েছে, তা নিয়েও আলোচনা করবেন তিনি।

সফরে যুক্তরাজ্যে বসবাসরত ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির সঙ্গে যোগাযোগ ও মতবিনিময়কে বিশেষ গুরুত্ব দিচ্ছেন নাহিদ ইসলাম। এ সময় প্রবাসী বাংলাদেশিদের অভিজ্ঞতা, দেশের প্রতি তাঁদের অবদান এবং প্রত্যাশার কথা শুনবেন তিনি।

আগামী ১৬ নভেম্বর ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে নাহিদ ইসলামকে নাগরিক সংবর্ধনা দেওয়ার কথা রয়েছে।

সফর সংশ্লিষ্টরা মনে করছেন, ব্রিটিশ পার্লামেন্ট, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, বিশ্ববিদ্যালয় এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সঙ্গে এসব বৈঠক ও মতবিনিময়ের মধ্য দিয়ে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও গণতান্ত্রিক রূপান্তরের বিষয়গুলো আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার সুযোগ তৈরি হবে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 9 Minutes Ago
14 Time View