Jashore , Saturday, 14 November 2026
সর্বশেষ:
ব্রিটিশ পার্লামেন্ট ও মানবাধিকার সংস্থার সঙ্গে বৈঠক করবেন নাহিদ ইসলাম স্বাস্থ্য খাতে ১ লাখ কর্মী নিয়োগ দিচ্ছে সরকার, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান বাঘারপাড়ার রায়পুরে ভূমি অফিস স্থাপনের দাবিতে মানববন্ধন যশোরে আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, ২১ জনের নামে মামলা, আটক ৯ কেশবপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমাসদৃশ বস্তু উদ্ধার যশোরে বোমা হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল যশোরের চৌগাছায় ১৪৭ বোতল ফেয়ারডিল উদ্ধার যশোরে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ যশোর ২৫০ শয্যা হাসপাতালে চালু হচ্ছে কিডনি ডায়ালাইসিস ইউনিট যশোরে বিএনপি নেতার বাড়িতে বোমাসদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

স্বাস্থ্য খাতে ১ লাখ কর্মী নিয়োগ দিচ্ছে সরকার, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান

স্বাধীন কন্ঠ ডেস্ক
স্বাস্থ্য খাতে রোগ প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিচ্ছে সরকার। নিয়োগপ্রাপ্তদের ৮০ শতাংশই নারী হবেন বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, এসব স্বাস্থ্যকর্মী রোগ প্রতিরোধমূলক ব্যবস্থা ও স্বাস্থ্যসচেতনতার বার্তা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভসের (আইদেশি) এক যুগ পূর্তি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য খাতে চিকিৎসার পাশাপাশি রোগ প্রতিরোধের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। এরই অংশ হিসেবে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁদের ৮০ শতাংশ নারী। এসব কর্মী রোগ প্রতিরোধমূলক কার্যক্রম এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবার বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সহায়তা করবেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে স্বাস্থ্য খাতে অবহেলার কারণে দেশে রোগ প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো সেভাবে গুরুত্ব পায়নি। ফলে বর্তমানে বাংলাদেশের ৯০ হাজারেরও বেশি গ্রামের লাখ লাখ নারী এমন অনেক রোগে ভুগছেন, যেগুলো সহজেই প্রতিরোধ করা সম্ভব।

রোগ প্রতিরোধের জ্ঞান মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গবেষণা, পরীক্ষা-নিরীক্ষা এবং মানুষের আস্থা অর্জন অত্যন্ত জরুরি উল্লেখ করে তিনি বলেন, গত ১২ বছর ধরে আইদেশি এ কাজটিই করে যাচ্ছে।

তরুণ গবেষকদের উদ্দেশে ডা. জুবাইদা বলেন, কাজের ধীরগতির কারণে তরুণ-তরুণীরা হয়তো কিছুটা হতাশ হতে পারেন। তবে তাঁদের মনে রাখতে হবে, তাঁদের গবেষণা ও কাজ অসংখ্য মানুষকে সুস্থ জীবনযাপনে সহায়তা করছে। এ জন্য তাঁদের গর্বিত হওয়া উচিত।

এ সময় আইদেশির প্রতিষ্ঠাতা ও প্রধান ফেরদৌসী কাদরীসহ প্রতিষ্ঠানটির বিজ্ঞানী, গবেষক ও কর্মীদের অভিনন্দন জানান তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশের স্বাস্থ্যব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে চায়। এ লক্ষ্যে ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, সরকার এমন একটি স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে রোগ হওয়ার আগেই তা প্রতিরোধ করা হবে এবং প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।

এ লক্ষ্য বাস্তবায়নে স্বাস্থ্য খাতের সংস্কারের জন্য সরকার পাঁচটি অগ্রাধিকার নির্ধারণ করেছে বলে জানান তিনি।

অগ্রাধিকারগুলো হলো, রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য সুরক্ষায় গবেষণা কার্যক্রম জোরদার করা। প্রাথমিক স্বাস্থ্যসেবাকে স্বাস্থ্যব্যবস্থার মূল ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা করা। ওষুধশিল্পে উদ্ভাবন ও জীবপ্রযুক্তি খাতে উৎসাহ প্রদান। ডিজিটাল স্বাস্থ্যসেবা ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সম্প্রসারণ। স্বাস্থ্য গবেষণার জন্য টেকসই ও কার্যকর পরিবেশ তৈরি করা।

সংশ্লিষ্টরা মনে করছেন, রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়া, তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং গবেষণাভিত্তিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণের উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের প্রাথমিক স্বাস্থ্যব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসতে পারে। বিশেষ করে গ্রামীণ নারীদের স্বাস্থ্যসেবা ও সচেতনতা বৃদ্ধিতে নারী স্বাস্থ্যকর্মীদের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10 Minutes Ago
15 Time View