Jashore , Sunday, 15 November 2026
সর্বশেষ:
যশোরে প্রাইভেটকারে মিলল ৯৫ বোতল বিদেশি মদ, আটক ২ যশোরে আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ তুলে বিএনপির বিক্ষোভ ​ভৈরব নদের কচুরিপানা পরিষ্কার কাজে জেলা বিএনপির সংহতি পলাতক আসামিদের অবৈধ সীমান্ত পারাপার ঠেকাতে সর্বোচ্চ সতর্ক বিজিবি ডিসেম্বরে মাঠে নামতে নেতাকর্মীদের আহ্বান জামায়াত আমিরের ডিসেম্বরে আংশিক চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল যশোরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৪০০ রোগী যশোরে সাবেক ছাত্রলীগ নেতার বাড়ি থেকে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার, আটক বাবা ব্রিটিশ পার্লামেন্ট ও মানবাধিকার সংস্থার সঙ্গে বৈঠক করবেন নাহিদ ইসলাম স্বাস্থ্য খাতে ১ লাখ কর্মী নিয়োগ দিচ্ছে সরকার, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান

যশোরে প্রাইভেটকারে মিলল ৯৫ বোতল বিদেশি মদ, আটক ২

নিজস্ব প্রতিবেদক
ঢাকা থেকে যশোরে আসার পথে একটি প্রাইভেটকার থেকে ৯৫ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারসহ দুইজনকে আটক করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকাল ১০টার দিকে যশোর-নড়াইল সড়কের ধলগা এলাকায় অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন যশোর এসআরবি-৬-এর স্কোয়াড লিডার ও কোম্পানি কমান্ডার ইমামীম মুবীন সরকার সুমন। গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি সদস্যরা ওই এলাকায় অবস্থান নেন। পরে ঢাকা থেকে যশোরগামী সন্দেহভাজন প্রাইভেটকারটি থামিয়ে তল্লাশি চালানো হলে এর ভেতর থেকে ৯৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ সময় ঢাকা মেট্রো-গ-১৫-৪৬৮৫ নম্বরের প্রাইভেটকারটি জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন ফরিদপুরের মধুখালী থানার আরপাড়া গ্রামের আব্দুল সাত্তার মল্লিকের ছেলে মোক্তার হোসেন এবং পটুয়াখালীর গলাচিপা এলাকার সেকেন্দার আলীর ছেলে রাজ্জাক। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10 Minutes Ago
15 Time View