Jashore , Monday, 16 November 2026

যশোরে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

নিজস্ব প্রতিবেদক
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর সদর উপজেলা শাখা।

সোমবার (১৬ নভেম্বর) যশোর শহরের ঈদগাহ মোড়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা জামায়াতের আমীর আশরাফ আলী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু জাফর।

সমাবেশে আরও বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, প্রচার সেক্রেটারি শাহাবুদ্দিন বিশ্বাস, শিক্ষা ও সাংস্কৃতিক সেক্রেটারি আবুল হাশেম রেজা এবং পেশাজীবী থানা শাখার সভাপতি রশিদুজ্জামান রতন। এ সময় শহর জামায়াতের আমীর মাওলানা ইসমাইল হোসেন ও সেক্রেটারি ইমরান হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল হক।

সমাবেশে বক্তারা দেশব্যাপী আওয়ামী লীগের কথিত অনৈতিক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে গোপালগঞ্জে হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তাঁরা। বক্তারা অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানান।

বক্তারা বলেন, দেশে ফ্যাসিবাদী শক্তির কোনো স্থান হবে না। সরকার এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে জুলাইয়ের মতো আবারও কঠোর গণআন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।

সমাবেশ শেষে কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি দড়াটানা ভৈরব চত্বর, গাড়িখানা সড়ক ও চিত্রা মোড় প্রদক্ষিণ করে শহরের মনিহার মোড়ে গিয়ে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 8 Minutes Ago
18 Time View