Jashore , Monday, 16 November 2026
সর্বশেষ:

যশোরে ওয়ান শুটারগানসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক
যশোরের ঝিকরগাছা উপজেলায় অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড কার্তুজসহ মো. রাকিব হোসেন (৩৫) নামের এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৬), যশোর ক্যাম্প।

রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত ১১টা ১০ মিনিটের দিকে ঝিকরগাছা থানার নাভারণ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার রাকিব হোসেন ওই এলাকার ইসলামপুর গ্রামের আবুল হাসেমের ছেলে।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি চৌকস দল ঝিকরগাছা থানার নাভারণ এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় রাকিব হোসেনের চায়ের দোকানে তল্লাশি চালিয়ে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী একটি ওয়ান শুটারগান ও একটি কার্তুজ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আলামত উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে ঝিকরগাছা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা রুজু শেষে উদ্ধারকৃত আলামতসহ আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন জানান, নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত অপরাধী গ্রেপ্তার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 8 Minutes Ago
14 Time View