Jashore , Monday, 16 November 2026

যশোরে দুই প্রতিষ্ঠানে বিএসটিআইয়ের অভিযানে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
যশোরে বিএসটিআইয়ের অনুমোদিত লাইসেন্স ছাড়া ডেইরি ব্যবসা পরিচালনা এবং মিষ্টির উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করাসহ ওজন ও পরিমাপে অনিয়মের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৬ নভেম্বর) যশোর নিউমার্কেট ও পালবাড়ি মোড়ে পৃথক অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, যশোর নিউমার্কেটে প্রয়োজনীয় বিএসটিআই অনুমোদিত লাইসেন্স ছাড়াই ডেইরি ব্যবসা পরিচালনা করছিল অর্পণ ঘোষ ডেয়ারি। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, শহরের পালবাড়ি মোড়ে অবস্থিত শাহ সুইটসে মিষ্টির উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করা এবং ওজন ও পরিমাপে অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মিষ্টির উৎপাদন ও মেয়াদসংক্রান্ত তথ্য এবং ওজন যথাযথভাবে উল্লেখ করার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারীকে সতর্ক করা হয়।

অভিযান দুটি পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীম বিনতে মুস্তাফিজ। এ সময় বিএসটিআইয়ের পরিদর্শক রাকিব ইসলাম ও মো. সাব্বির আহমেদ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ভোক্তার স্বার্থ সংরক্ষণ, পণ্যের গুণগত মান নিশ্চিত করা এবং ওজন ও পরিমাপে স্বচ্ছতা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অভিযান পরিচালনাকারী কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : Just Now
1 Time View