Jashore , Tuesday, 17 November 2026
সর্বশেষ:
যশোরে ককটেল বিস্ফোরণ মামলায় মাছ ব্যবসায়ীকে আসামি করার অভিযোগ ভারতে থেকে ফেরার পথে ভোমরা সীমান্তে ছাত্রলীগের সাবেক নেতা মানিক গ্রেপ্তার যশোরে দুই প্রতিষ্ঠানে বিএসটিআইয়ের অভিযানে জরিমানা যশোরে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল যশোর রিজিয়নে ৮৫ কোটি টাকার চোরাচালানি পণ্য আটক, গ্রেপ্তার ১৫৪ ডিসেম্বরে মাঠে নামার নির্দেশ তারেক রহমানের শেখ হাসিনার ফেরা বা রাজনৈতিক পরিস্থিতি ইউপি নির্বাচনে প্রভাব ফেলবে না: ইসি সানাউল্লাহ যশোরে ওয়ান শুটারগানসহ আটক ১ যশোরে লাইসেন্স না থাকায় ‘অর্পণ ঘোষ ডেয়ারি’কে জরিমানা ভৈরব নদ কচুরিপানামুক্ত করতে যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান

যশোরে ককটেল বিস্ফোরণ মামলায় মাছ ব্যবসায়ীকে আসামি করার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
যশোরে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না থাকার পরও একের পর এক মামলায় আসামি করে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন এক মাছ ব্যবসায়ীর পরিবার। সর্বশেষ গত ১২ নভেম্বর যশোর আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় জহিরুল ইসলাম তানভীরকে আসামি করা হয়েছে বলে দাবি করেছেন তাঁর স্ত্রী।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন তানভীরের স্ত্রী মোছা. রানী বেগম। জহিরুল ইসলাম তানভীর যশোর সদর উপজেলার চাঁচড়া রায়পাড়া এলাকার তরিকুল ইসলামের ছেলে। চাঁচড়া-বাবলাতলা সড়কের পাশে তাঁর মাছের ব্যবসা রয়েছে।

লিখিত বক্তব্যে রানী বেগম দাবি করেন, তাঁর স্বামী কোনো রাজনৈতিক দলের সদস্য নন কিংবা রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত নন। তারপরও ২০২৫ সালের ৫ আগস্টের পর থেকে তাঁকে বিভিন্ন মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে।

তিনি অভিযোগ করেন, ৫ আগস্টের পর সেনাবাহিনীর সদস্যরা তানভীরকে বাড়ির সামনে থেকে আটক করে মারধর করেন। পরে তাঁকে ও তাঁর মামাকে থানায় নেওয়া হয়। তবে সুনির্দিষ্ট অপরাধের প্রমাণ না পাওয়ায় পরে তাঁকে ছেড়ে দেওয়া হয় বলে দাবি পরিবারের।

সংবাদ সম্মেলনে তানভীরের শারীরিক অসুস্থতার বিষয়টিও তুলে ধরেন তাঁর স্ত্রী। পরিবারের দাবি, গত ১৪ অক্টোবর পুকুরপাড়ে হাঁটার সময় দুর্ঘটনায় তানভীরের ডান হাঁটুর পেছনের পিসিএল লিগামেন্ট গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। চিকিৎসকের পরীক্ষায় লিগামেন্টের তৃতীয় মাত্রার ছিঁড়ে যাওয়ার বিষয়টি ধরা পড়ে। বর্তমানে তিনি স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারছেন না। চিকিৎসার জন্য আনুমানিক দুই থেকে আড়াই লাখ টাকা প্রয়োজন।

এ অবস্থায় গত ১২ নভেম্বর যশোর আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় আরও ২১ জনের সঙ্গে তাঁকেও আসামি করা হয়েছে বলে অভিযোগ করেন রানী বেগম। তাঁর দাবি, তানভীরের শারীরিক অবস্থা ও চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র বিবেচনায় নিয়ে নিরপেক্ষ তদন্ত করা হলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।

রানী বেগম জানান, তাঁর স্বামী পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁদের দুই ছেলে রয়েছে। বড় ছেলে তানজিমুল উম্মাহ মাদ্রাসায় পড়াশোনা করে। স্বামীর চিকিৎসা, সন্তানদের পড়াশোনা ও সংসারের ব্যয় নির্বাহ করতে গিয়ে তাঁরা আর্থিক সংকটে পড়েছেন।

তিনি বলেন, তাঁর স্বামী কোনো অপরাধ করে থাকলে আইন অনুযায়ী বিচার হোক। তবে নিরপরাধ কাউকে যেন হয়রানির শিকার হতে না হয়। আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনায় প্রকৃত জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

এদিকে, খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৩ সালে তানভীরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। ফলে তাঁর বিরুদ্ধে পূর্বের মামলার বিষয়টিও সামনে এসেছে।

এ বিষয়ে বক্তব্য জানতে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 7 Minutes Ago
18 Time View