যশোরে শিক্ষক আব্দুল খালেককে অবসরজনিত বিদায় সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক
যশোরের মধুসূদন তারাপ্রসন্ন বালিকা বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক আব্দুল খালেকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে নিজ প্রতিষ্ঠানে এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে বিদায় জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইসহাক। সভাপতিত্ব করেন অধ্যক্ষ খায়রুল আনাম। এ সময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক ফারজানা করিম, বিদায়ী শিক্ষক আব্দুল খালেক, সিনিয়র শিক্ষক বিধিকা দে, মিজানুর রহমান, আব্দুল বারিক ও জগদীশ দাসসহ প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক আসমানা রলি।
জানা যায়, আব্দুল খালেক ১৯৯৭ সালের ১ জানুয়ারি মধুসূদন তারাপ্রসন্ন বালিকা বিদ্যালয় ও কলেজে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবন শেষে ২০২৬ সালের ১৬ মে তিনি অবসরে যান।
বিদায় অনুষ্ঠানে নিজের দীর্ঘ শিক্ষকতা জীবনের নানা স্মৃতিচারণ করেন আব্দুল খালেক। এ সময় সহকর্মীরা তাঁর কর্মজীবন, দায়িত্বশীলতা ও প্রতিষ্ঠানের প্রতি অবদানের কথা স্মরণ করেন। অনুষ্ঠানের একপর্যায়ে বিদায়ী শিক্ষক আব্দুল খালেকের হাতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়। এ ছাড়া প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও তাঁকে বিভিন্ন উপহার দিয়ে বিদায় জানান।






















