Jashore , Wednesday, 18 November 2026
সর্বশেষ:
যশোরে আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে যুবদলের বিক্ষোভ যশোরে ৫৪ চেকপোস্টে পুলিশের বিশেষ তল্লাশি, মোটরসাইকেলে নজরদারি নড়াইলে বিএনপির মিছিলে হামলা, কৃষকদল ও জাসাসের দুই নেতা নিহত যশোরে শহিদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি যশোরে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পৃথক বিক্ষোভ মিছিল যশোরে পুলিশ সদস্যদের কল্যাণে সমস্যা সমাধানের আশ্বাস দিলেন রেঞ্জ ডিআইজি যশোরে শিক্ষক আব্দুল খালেককে অবসরজনিত বিদায় সংবর্ধনা যশোরে ককটেল বিস্ফোরণ মামলায় মাছ ব্যবসায়ীকে আসামি করার অভিযোগ ভারতে থেকে ফেরার পথে ভোমরা সীমান্তে ছাত্রলীগের সাবেক নেতা মানিক গ্রেপ্তার যশোরে দুই প্রতিষ্ঠানে বিএসটিআইয়ের অভিযানে জরিমানা

যশোরে আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে যুবদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ তুলে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে যশোর জেলা যুবদলের উদ্যোগে শহরের সিভিল কোর্ট মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ ও সদস্যসচিব আনসারুল হক রানা।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর অনুসারীরা পরিকল্পিতভাবে দেশে সহিংসতা সৃষ্টি করে পরিস্থিতি অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান তাঁরা।

বক্তারা বলেন, গণতান্ত্রিক পরিবেশ ও দেশের স্থিতিশীলতা বজায় রাখতে যুবদল রাজপথে সক্রিয় থাকবে। আওয়ামী লীগের যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করার ঘোষণাও দেন তাঁরা।

সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ ও সদস্যসচিব আনসারুল হক রানা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন বাবুল, অধ্যাপক আমিনুর রহমান মধু, আরিফুল ইসলাম, নগর যুবদলের সদস্যসচিব শেখ রবিউল ইসলাম ও সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তানভীর রায়হান তুহিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : Just Now
12 Time View