Jashore , Friday, 20 November 2026
সর্বশেষ:

যশোরে ৮৭ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, আটক ১৫৫

নিজস্ব প্রতিবেদক
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত যশোরের দক্ষিণ-পশ্চিম রিজিয়নের আওতাধীন বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ৮৭ কোটি ৫৩ লাখ ৯৮ হাজার ৬৭৪ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। এসব ঘটনায় আটক করা হয়েছে ১৫৫ জনকে।

বিজিবি সূত্রে জানা গেছে, দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোরের আওতাধীন প্রায় ৬০০ কিলোমিটার সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। রিজিয়নের অধীন কুষ্টিয়া ও খুলনা সেক্টরের সাতটি ব্যাটালিয়ন এবং ১১৬টি বর্ডার আউটপোস্টের (বিওপি) মাধ্যমে প্রতিদিন গড়ে ৪৬৪টি টহল পরিচালিত হচ্ছে।

বিজিবির তথ্য অনুযায়ী, ১ সেপ্টেম্বর থেকে পরিচালিত অভিযানে ৯ কেজি ৩৪৯ গ্রাম স্বর্ণ, পাঁচটি আগ্নেয়াস্ত্র, ছয় রাউন্ড গুলি এবং ৯৪ কেজি ২৫০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি জব্দ করা হয়েছে।

এ ছাড়া মাদকবিরোধী অভিযানে তিন হাজার ১৯২ বোতল বিদেশি মদ, দুই কেজি ৪২৮ গ্রাম হেরোইন, ২০৭ কেজি ৬১০ গ্রাম গাঁজা, ৭৭ হাজার ৪৭৮ পিস ইয়াবা, এক হাজার ৫৭৮ বোতল ফেনসিডিল, সাত কেজি ৯৭ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) এবং ২২ হাজার ৭৮৬ বোতল ভারতীয় বিভিন্ন ধরনের নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়েছে।

সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মানবপাচার ও অবৈধ পারাপার প্রতিরোধেও নজরদারি বাড়িয়েছে বিজিবি। ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকায় টহল বৃদ্ধির পাশাপাশি গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। স্থানীয় প্রশাসন, পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে পরিচালনা করা হচ্ছে যৌথ টাস্কফোর্স অভিযান।

এদিকে যশোর রিজিয়নের আওতাধীন খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ ৩০ দশমিক ৭২৬ কিলোমিটার সীমান্তে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছে। গত ছয় মাসে ব্যাটালিয়নটির অভিযানে ৩৪ কোটি ২৯ লাখ ৪৭ হাজার ৫৩৯ টাকা মূল্যের মাদকদ্রব্য এবং ৯ কোটি ৯২ লাখ ৪০ হাজার ৮২৩ টাকা মূল্যের অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। এসব অভিযানে আটক হয়েছেন ৮৮ জন।

বিজিবি জানিয়েছে, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেও বেসামরিক প্রশাসনকে সহায়তা করছে তারা। বিশেষ করে গোপালগঞ্জের অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি প্রতিবেশী দেশের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ ও পতাকা বৈঠকের মাধ্যমে সীমান্তসংক্রান্ত বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হচ্ছে।

সীমান্তবর্তী জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে মতবিনিময় সভা ও জনসচেতনতামূলক কার্যক্রমও চালানো হচ্ছে। মাদক পাচার, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক, জনপ্রতিনিধি, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা চেয়েছে বিজিবি।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত এবং মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গঠনে অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 11 Minutes Ago
8 Time View