Jashore , Friday, 20 November 2026
সর্বশেষ:

যশোরে শ্রমিক ইউনিয়ন নেতা মিন্টু গাজী আটক

নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম মিন্টু গাজীকে আটক করেছে গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার ইনভেস্টিগেশন টিম। বৃহস্পতিবার মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

মিন্টু গাজী যশোর শহরের বকচর হুশতলা বৌবাজার এলাকার আব্দুল হামিদ গাজীর ছেলে। তার বিরুদ্ধে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে যশোর কোতোয়ালি থানায় মামলা রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মিন্টু গাজী জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-২২৭) যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি শ্রমিক সরদার বাপ্পি রহমানকে প্রায় বিনা খরচে তার গাড়ির কাজ করে দেওয়ার জন্য চাপ দিতেন। বাপ্পি এতে রাজি না হওয়ায় তার ওপর ক্ষুব্ধ হন মিন্টু গাজী।

অভিযোগে বলা হয়, এর জের ধরে গত ২৭ আগস্ট সকালে শহরের বকচর হুশতলা এলাকায় বাপ্পি রহমানের ভাড়া বাসায় গিয়ে তাকে লোহার রড দিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়। এ ঘটনায় বাপ্পি রহমান বাদী হয়ে মিন্টু গাজীকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন।

এদিকে, গত ২৮ সেপ্টেম্বর মিন্টু গাজীকে শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারণের দাবিতে ইউনিয়নের সভাপতির কাছে লিখিত আবেদন করেন স্থানীয় যুবদলের নেতাকর্মীরা।

বিভিন্ন সময় তার কর্মকাণ্ড নিয়েও আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করে ডিবির সাইবার ইনভেস্টিগেশন টিম। পরে তাকে আদালতে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 6 Minutes Ago
16 Time View