Jashore , Friday, 20 November 2026
সর্বশেষ:

গোপালগঞ্জের পরিস্থিতি ভালো রাখতে সহযোগিতা চান আইজিপি

স্বাধীন কন্ঠ ডেস্ক
গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

তিনি বলেন, ‘এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ কাজ করবে। শুক্রবার পর্যন্ত জেলার সার্বিক পরিস্থিতি ভালো রয়েছে। আগামীতেও পরিস্থিতি ভালো থাকবে।’

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে গোপালগঞ্জ জেলা সার্কিট হাউসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

থানায় অগ্নিসংযোগের ঘটনা প্রসঙ্গে আইজিপি বলেন, ‘এই থানাগুলো আপনাদেরই জন্য। আপনারা যদি থানা পুড়িয়ে দেন, তাহলে পুলিশ বাহিনী কাজ করবে কীভাবে? দেশে যদি আইন না থাকে, আপনারা সহযোগিতা না করেন, তাহলে পুলিশ কাজ করতে পারবে না। যদি মনে করেন এখানে পুলিশ থাকবে না, তাহলে আপনারাই আপনাদের আইনশৃঙ্খলা পরিচালনা করেন।’

জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 12 Minutes Ago
18 Time View