Jashore , Friday, 20 November 2026
সর্বশেষ:

মঞ্জুর গাড়িতে আগুন: আওয়ামী দুষ্কৃতকারীদের দায়ী করলেন রিজভী

স্বাধীন কন্ঠ ডেস্ক
‘আমার বাংলাদেশ পার্টি’ (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। এ ঘটনাকে আওয়ামী দুষ্কৃতকারীদের কাপুরুষোচিত কর্মকাণ্ড উল্লেখ করে তিনি জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন।

শুক্রবার (২০ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রিজভী এসব কথা বলেন।

বিবৃতিতে তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠী আবারও দুর্নীতি ও দুঃশাসনের পরিবেশ ফিরিয়ে আনার আশায় দেশব্যাপী বিরোধী নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে ভীতি ছড়াতে হামলা ও খুন-জখমের মাধ্যমে ত্রাস সৃষ্টি শুরু করেছে।

রিজভী বলেন, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে আওয়ামী সন্ত্রাসীদের অগ্নিসংযোগের ঘটনা তাদের সেই অপতৎপরতারই অংশ। একটি রাজনৈতিক দলের চেয়ারম্যানের গাড়িতে অগ্নিসংযোগ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিবেশের ওপর সরাসরি আঘাত।

তিনি আরও বলেন, অগ্নিসংযোগ, হামলা, মানুষ হত্যা ও নির্যাতনের মাধ্যমে দেশের জনগণকে ভীত করা যাবে না। জনগণ আওয়ামী শাসকগোষ্ঠীকে দেশ ছাড়তে যেমন বাধ্য করেছে, তেমনি সন্ত্রাসী কর্মকাণ্ড ও অরাজকতা রুখে দেবে।

বিএনপির এই নেতা বলেন, আগুন-সন্ত্রাস ও খুন-জখমের মাধ্যমে ফ্যাসিস্টরা আরও বেশি জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে। দেশের গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে। অন্যথায় তারা আরও বড় ধরনের নাশকতা ঘটাতে পারে।

উল্লেখ্য, বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : One minute ago
12 Time View