Jashore , Sunday, 22 November 2026
সর্বশেষ:
সাগরদাঁড়ি মধুমেলা হবে কি না সিদ্ধান্ত নেবে সরকার: জেলা প্রশাসক আশেক হাসান আ.লীগের বিষয়ে শহীদ পরিবার ও আহতদের আকাঙ্ক্ষার বাইরে সিদ্ধান্ত নয়: হেফাজত মুক্তিযুদ্ধের গৌরব পুনঃপ্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ভৈরব নদ পরিষ্কারে বিডি ক্লিনের ৬০০ স্বেচ্ছাসেবী যশোর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত পেশাদারিত্বের ভিত্তিতে কাজ করতে পুলিশকে নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী অমিত তরিকুল ইসলাম ছিলেন আস্থাভাজন ও সংগ্রামী নেতা: রিজভী মঞ্জুর গাড়িতে আগুন: আওয়ামী দুষ্কৃতকারীদের দায়ী করলেন রিজভী গোপালগঞ্জের পরিস্থিতি ভালো রাখতে সহযোগিতা চান আইজিপি যশোরে শ্রমিক ইউনিয়ন নেতা মিন্টু গাজী আটক

সিরিজের প্রথম টেস্টবাংলাদেশ-সাউথ আফ্রিকা মুখোমুখি দুপুর ২টায়

সিজানুর খেলাধুলা প্রতিবেদক:- দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট ফরম্যাটে কখনো জয় পায়নি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এমনকি প্রোটিয়াদের টেস্টে কখনই হারাতে পারেনি টাইগাররা। অধরা সেই জয়ের খোঁজে আজ মাঠে নামছে মুমিনুল হকের দল।

ডারবানের কিংসমিডে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও সফরকারী বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে আজ বাংলাদেশ সময় দুপুর ২টায়। সিরিজের দুটি ম্যাচই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।দক্ষিণ আফ্রিকায় এখন পর্যন্ত ৬টি টেস্ট খেলে সবগুলো ম্যাচেই পরাজয় বরণ করেছে টাইগাররা। ড্র করলেও তাই মুমিনুল হকের দল পাবে একটি ‘প্রথম’ এর স্বাদ। এক্ষেত্রে অবশ্য বাংলাদেশের বড় পরীক্ষা নেবে দক্ষিণ আফ্রিকার উইকেট ও কন্ডিশন।তবে বাংলাদেশের পেস বোলিং লাইনআপ আশাবাদী করছে সফরকারী দলকে। ফর্মের তুঙ্গে থাকা পেসাররা জ্বলে উঠলে নিউজিল্যান্ডের মত দক্ষিণ আফ্রিকায়ও অধরা জয়ের দেখা পেতে পারে টাইগাররা।

আইপিএলের কারণে দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম সারির বেশ কয়েকজন ক্রিকেটারকে ছাড়া খেলবে।বাংলাদেশ দল অবশ্য নিজেদের সম্ভাব্য সেরা দল নিয়েই মাঠে নামবে। অসুস্থ পরিবারের পাশে থাকার কারণে সাকিব আল হাসান নেই এই টেস্টে। চোটের কারণে কিঞ্চিৎ শঙ্কা আছে শরিফুল ইসলামকে নিয়েও।ওপেনিংয়ে তামিম ইকবালের সাথে এই ম্যাচে দেখা যাবে মাহমুদুল হাসান জয়কে।

উইকেটের সুবিধা কাজে লাগাতে বাংলাদেশ এই ম্যাচে একাদশ সাজাতে পারে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে।দক্ষিণ আফ্রিকা-ডিন এলগার (অধিনায়ক), সারেল আরউই, কিগান পিটারসেন, টেম্বা বাভুমা, খায়া জন্ডো, উইয়ান মাল্ডার, কাইল ভেরেইন্নে, কেশব মহারাজ, ডুয়াইন অলিভিয়ের, লুথো সিপামলা, লিজাড উইলিয়ামস/ড্যারিন ডুপাবভিলন।বাংলাদেশ একাদশ-তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম/আবু জায়েদ চৌধুরী রাহী ও এবাদত হোসেন চৌধুরী।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 02:32 pm, Thursday, 31 March 2022
30 Time View