Jashore , Monday, 23 November 2026
সর্বশেষ:
সাগরদাঁড়ি মধুমেলা হবে কি না সিদ্ধান্ত নেবে সরকার: জেলা প্রশাসক আশেক হাসান আ.লীগের বিষয়ে শহীদ পরিবার ও আহতদের আকাঙ্ক্ষার বাইরে সিদ্ধান্ত নয়: হেফাজত মুক্তিযুদ্ধের গৌরব পুনঃপ্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ভৈরব নদ পরিষ্কারে বিডি ক্লিনের ৬০০ স্বেচ্ছাসেবী যশোর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত পেশাদারিত্বের ভিত্তিতে কাজ করতে পুলিশকে নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী অমিত তরিকুল ইসলাম ছিলেন আস্থাভাজন ও সংগ্রামী নেতা: রিজভী মঞ্জুর গাড়িতে আগুন: আওয়ামী দুষ্কৃতকারীদের দায়ী করলেন রিজভী গোপালগঞ্জের পরিস্থিতি ভালো রাখতে সহযোগিতা চান আইজিপি যশোরে শ্রমিক ইউনিয়ন নেতা মিন্টু গাজী আটক

ফাইনালের পথে লিভারপুল

সিজানুর খেলাধুলা প্রতিবেদক:– এবারের আসরে একের পর এক চমক দেখাচ্ছে ভিয়ারিয়াল। প্রথমে শেষ ষোলো রাউন্ডে জুভেন্টাসকে বিদায় করা।

এরপর কোয়ার্টার ফাইনালে তাদের শিকার বায়ার্ন মিউনিখ। তবে সেমিফাইনালের প্রথম লেগে খুব একটা সুবিধা করতে পারেনি স্প্যানিশ ক্লাবটি। প্রতিপক্ষ যে লিভারপুল। ইংলিশ ক্লাবটি এবার সব টুর্নামেন্টেই ধারাবাহিক, খেলছে দুর্দান্ত।

বুধবার (২৭ এপ্রিল) বাংলাদেশ সময় দিবাগত রাতে অনুষ্ঠিত সেমির প্রথম লেগে ২-০ গোলের ব্যবধানে ভিয়ারিয়ালকে হারিয়েছে লিভারপুল। তবে জয়টা এত সহজে আসেনি। এদিন যেন গোল না খাওয়ার প্রতিজ্ঞা নিয়ে মাঠে নেমেছে ভিয়ারিয়াল। পুরোটা সময়ই রক্ষণাত্বক কৌশলে খেলেছে তারা। এ কারণে অনেক চেষ্টা করেও গোল আদায় করতে পারছিল না লিভারপুল।

দুটি গোলই এসেছে মাত্র দুই মিনিটের ব্যবধানে, দ্বিতীয়ার্ধের ৫৩ ও ৫৫ মিনিটে।এদিন, অ্যানফিল্ডে ভিয়ারিয়াল পুরোটা সময়ই নিজেদের বক্সের সামনে শুধু গোল ঠেকানোরই চেষ্টা করেছে! ম্যাচের ৭৩ শতাংশ সময় বল লিভারপুলের দখলে ছিল। শট করেছে ১৯টি। এর মধ্যে টার্গেট বরাবর ৫টি। কর্ণার পেয়েছে ১০টি। বিপরীতে মাত্র একটি শট ও ২টি কর্ণার নিতে পেরেছে ভিয়ারিয়াল।

এ পরিসংখ্যানেই স্পষ্ট পুরো ম্যাচের সার্বিক চিত্র।আগামী ৩ মে ভিয়ারিয়ালের মাঠে দ্বিতীয় লেগ। সেই ম্যাচটি যদি ড্র কিংবা এক গোলের ব্যবধানে লিভারপুল পরাজিতও হয়, তাতেও ইংলিশ জয়ান্টরা ফাইনালে পৌঁছে যাবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 05:13 pm, Thursday, 28 April 2022
39 Time View