Jashore , Tuesday, 24 November 2026
সর্বশেষ:
সাগরদাঁড়ি মধুমেলা হবে কি না সিদ্ধান্ত নেবে সরকার: জেলা প্রশাসক আশেক হাসান আ.লীগের বিষয়ে শহীদ পরিবার ও আহতদের আকাঙ্ক্ষার বাইরে সিদ্ধান্ত নয়: হেফাজত মুক্তিযুদ্ধের গৌরব পুনঃপ্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ভৈরব নদ পরিষ্কারে বিডি ক্লিনের ৬০০ স্বেচ্ছাসেবী যশোর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত পেশাদারিত্বের ভিত্তিতে কাজ করতে পুলিশকে নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী অমিত তরিকুল ইসলাম ছিলেন আস্থাভাজন ও সংগ্রামী নেতা: রিজভী মঞ্জুর গাড়িতে আগুন: আওয়ামী দুষ্কৃতকারীদের দায়ী করলেন রিজভী গোপালগঞ্জের পরিস্থিতি ভালো রাখতে সহযোগিতা চান আইজিপি যশোরে শ্রমিক ইউনিয়ন নেতা মিন্টু গাজী আটক

বাংলাদেশ সফরে আসতে চায় আফগানিস্তান

সিজানুর খেলাধুলা প্রতিবেদক:- আগামী জুনে এশিয়ান কাপ কোয়ালিফায়ার খেলতে যাবে বাংলাদেশ। এর আগে প্রীতি ম্যাচ খেলে মালয়েশিয়ায় যেতে চেয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

এজন্য ইন্দোনেশিয়া এবং লাওসের সঙ্গে যোগাযোগও করা হয়েছিল।

কিন্তু লাওস জানিয়েছে তারা খেলবে না। ইন্দোনেশিয়া ও নেপালের সঙ্গেও কথা বলছে বাফুফে।অন্যদিকে এ সময় আফগানিস্তান খেলতে যাবে ভারতে। তাই ভারতে যাওয়ার আগে বাংলাদেশে খেলতে চায় আফগানরা।

প্রীতি ম্যাচ খেলার আগ্রহ প্রকাশ করলেও বাফুফে এখনো কোনো সবুজ সংকেত দেয়নি। তবে সময়ের সঙ্গে মিলে গেলে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে খেলতে পারে বাংলাদেশ।প্রস্তাবনা অনুযায়ী প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশে পাঁচদিন অবস্থান করতে চায় আফগানিস্তান দল।

এদিকে ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলার বিষয়টি আজ নিষ্পত্তি হতে পারে। এরপরই আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত।বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানান, স্প্যানিশ কোচ চাইছেন মালয়েশিয়া খেলার এক সপ্তাহ আগে যেতে পারলে ভালো।

সেদিকটা ভেবে দেখছে বাফুফে। ১৩ মে পর্যন্ত প্রিমিয়ার লিগের খেলা রয়েছে। এর পরই জাতীয় দলের ক্যাম্প শুরু হবে।উল্লেখ্য, মালয়েশিয়ায় এশিয়ান কাপের বাংলাদেশের প্রতিপক্ষ খেলায় বাহরাইন, তুর্কমেনিস্তান এবং স্বাগতিক মালয়েশিয়া।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 05:42 pm, Thursday, 28 April 2022
32 Time View