Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

স্ত্রীর সাথে দেখা করতে গিয়ে স্বামী খুন

তারেক আল আজিজ খুলনা বিভাগীয় সংবাদদাতা:- খুলনার ফুলতলা উপজেলা বনিক সমিতির ক্রীড়া সম্পাদক যশোর জেলার অভয়নগরে খুন হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার রাতে ফুলতলা ও অভয়নগর উপজেলার সীমান্তবর্তী অভয়নগরের দত্তগাতি গ্রামে সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে।

নিহত খন্দকার রকিবুল ফুলতলা উপজেলা এম এম কলেজ পাড়ার বাসিন্দা মাহবুব মিস্ত্রীর ছেলে। অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করেন।পুলিশ জানায়, ফুলতলা বনিক কল্যাণ সোসাইটির ক্রীড়া সম্পাদক খন্দকার মো: রকিবুল ইসলাম বৃহস্পতিবার সন্ধ্যায় অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নের দত্তগাতী গ্রামে স্ত্রীর সাথে দেখা করতে যান। স্ত্রীর সাথে দেখা করে মোটর সাইকেলে স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হন। এসময় দত্তগাতী ব্রিজ সংলগ্ন এলাকায় পৌছালে দু’জন যুবক তাদের উদ্দেশ্যে করে ডাকতে থাকে। ওই যুবকদের কাছে যাওয়া মাত্রই পরপর তাকে লক্ষ্য করে দু’টি গুলি করে সন্ত্রাসীরা।

স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ব্যাপারে রকিবুলের পরিবারের সদস্যরা রকিবুল দত্তগাতী গ্রামে বিয়ে করেছে কিনা তা নিশ্চিত করতে পারেনি। তবে রকিবুল গোপনে বিয়ে করেছিলেন এমনটি তারা লোক মুখে শুনেছেন বলে জানান।

অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল হত্যাকান্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, কে বা কারা কি কারনে হত্যা করেছে তা এখনও জানা যায়নি। পুলিশ হত্যাকারীদের আটকে অভিযান শুরু করেছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 02:49 pm, Friday, 13 May 2022
96 Time View