Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

যশোরে শিশু উন্নয়ন কেন্দ্রে ৩ কিশোরের মৃত্যু: তত্ত্বাবধায়ক সাময়িক বহিস্কার

শাহাবুদ্দিন যশোর জেলা প্রতিনিধি:- যশোরের পুলেরহাট শিশু উন্নয়ন কেন্দ্রের তিন কিশোরের মৃত্যুর ঘটনায় কেন্দ্রের সহকারি তত্বাবধায়ক মাসুম বিল্লাহকে সাময়িক বহিস্কার করা হয়েছে।

কোন সংঘর্ষ নয়,দায়িত্ব প্রাপ্ত কর্মকতৃারাই পৈশাচিকভাবে পিটিয়ে হত্যা করেছে তিন কিশোরকে। এ সময় আহত হয়েছে কমপক্ষে আরো ২৫/৩০জন। তাদেরকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হরা হয়েছে।

জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার জানান, আহতদের মধ্যে চার জনের অবস্থা গুরুত্বর। ঘটনাস্থল পরিদর্শন শেষে খুলনা রেঞ্জর অতিরিক্ত ডিআইজি একেএম নাহিদুল ইসলাম জানান, একপক্ষের হামলায় এই হতাহতের ঘটনা ঘটেছে। ঘটনা পুলিশি তদন্তের পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন কিশোররা জানান, গত ৩রা আগষ্ট ঈদের ছুটি চলাকালিন সময়ে কিশোর উন্নয়ন কেন্দ্রর প্রধান নিরাপত্তাক্ষী নুরুল ইসলামের সাথে কয়েকজন কিশোরের হাতাহাতির ঘটনা ঘটে। এমনকি নুরুল ইসলামকে কয়েজন মারপিটও করে। এরজন্য কয়েকজন কতৃপক্ষের কাছে ক্ষমাও প্রর্থনা করে। কিন্তু তাদের এই ক্ষমা প্রর্থনায় কোন কাজ হয়নি। আহত কিশোর পাভেল , হৃদয়, সাব্বিার , নাঈম, ইশান জানায়, বৃহস্পতিবার কিশোর উন্নয়ন কেন্দ্রের সহকারি তত্বাবধায়ক মাসুম বিল্লাহর নেতৃত্বে ১০/১২ জন কিশোরদেরকে ডরমেটরি থেকে একে একে ডেকে নিয়ে মুখ, হাত পা কাপড় দিয়ে বেধে পেটানো হয়। যতক্ষন না জ্ঞান হারিয়েছে ততক্ষন পেটানো হয়েছে। জ্ঞান ফিরলে আবার দ্বিতীয় দফাও কয়েকজনকে পেটানো হয় বলে আহত কিশোররা জানায়। এই সময়ই প্রথমে নাঈম শিশু উন্নয়ন কেন্দ্রের ভেতরে মারা যায়। এরপর অচেতন অবস্থায় পারভেজ ও রাসেলকে হাসপাতালে আনার পথে তারাও মারা যায়।  খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি একেএম নাহিদুল ইসলাম জানান, নাঈম মারা যাওয়ার পরই  শিশু উন্নয়ন কেন্দ্র কতৃপক্ষ বিষয়টি পুলিশকে জানায়। এরপর পুলিশ দ্রুত পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পারভেজ ও রাসেলকে পুলিশই উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এরপর রাত সাড়ে ৯টার দিকে বাকি ১৪জনকে হাসপাতালে আনে পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি জানান, একপক্ষের হামলায় এই হতাহতের ঘটনা ঘটেছে এবং ঘটনা দেরিতে জানতে পেরেছেন। এদিকে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান জানিয়েছেন, পুলিশের পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।এ ঘটনার সুষ্টু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্থানীয় জনগণ।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:34 pm, Friday, 14 August 2020
51 Time View