Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত যশোরের কালীবাজারে মণ্ডপে আগুনের ছবি ভারতের: জেলা পুলিশ যশোর সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ পণ্য আটক যশোরে ৩৮ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ কচুরিপানায় বিপর্যস্ত ভৈরব, পরিচ্ছন্নতায় স্বেচ্ছাসেবীরা

রংপুরে অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণের পর হত্যা, প্রেমিকসহ ৫ জনের আমৃত্যু কারাদণ্ড

রংপুর জেলা প্রতিনিধি:- রংপুরের গঙ্গাচড়ায় অন্তঃসত্ত্বা এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় প্রেমিকসহ ৫ জনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন- প্রেমিক আবু জার, সহযোগী আব্দুল করিম, নাজির হোসেন, আমিনুর রহমান ও আলমগীর হোসেন।

এদের মধ্যে আলমগীর পলাতক রয়েছেন।বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর বিচারক রোকোনুজ্জামান এই আদেশ দেন।

ট্রাইবুনাল-২ এর পিপি জাহাঙ্গীর আলম তুহিন বলেন, প্রেমের সূত্র ধরে গঙ্গাচড়ার সামসুল আলমের ছেলে আবু জারের সাথে শারীরিক সম্পর্কে জড়ায় একই এলাকার শান্তনা আখতার। এতে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি। এরপরই প্রেমিককে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন শান্তনা।

পরে ২০১৫ সালের ১৪ মে শান্তনাকে বাড়ি থেকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে প্রেমিক আবু জার ও তার সহযোগীরা। ধর্ষণের পর তাকে হত্যা করে লাশ ক্ষেতের মধ্যে ফেলে দেয়া হয়।

এ ঘটনায় শান্তনার নানা আইয়ুব আলী মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ ৫ জনকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেয়। দীর্ঘ সময় ধরে সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষে বৃহস্পতিবার দুপুরে রায় প্রদান করেন আদালত।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 11:12 pm, Thursday, 24 November 2022
20 Time View