Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত যশোরের কালীবাজারে মণ্ডপে আগুনের ছবি ভারতের: জেলা পুলিশ যশোর সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ পণ্য আটক যশোরে ৩৮ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ কচুরিপানায় বিপর্যস্ত ভৈরব, পরিচ্ছন্নতায় স্বেচ্ছাসেবীরা

সন্ত্রাসীদের গুলিতে ইউপি চেয়ারম্যান নিহত

নরসিংদী জেলা প্রতিনিধি:- নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জাচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাফর ইকবাল মানিককে (৫০) গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

শনিবার (৩ ডিসেম্বর) বিকেলে ইউনিয়নের শান্তিপুর বাজারের পাশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে।নিহত জাফর ইকবাল মানিক মির্জাচর গ্রামের মৃত আবদুল মোতালিব মিয়ার ছেলে। তিনি টানা দুইবার মির্জাচর ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। একই ইউনিয়নের যুবলীগ সভাপতিও ছিলেন তিনি।এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানান, মানিক চেয়ারম্যান গ্রুপ ও ফারুক গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধ চলছিল। বিরোধ নিষ্পত্তি করতে শনিবার দ্বিতীয় দফায় আপসের জন্য আলোচনায় বসেন। আলোচনা শেষে বাড়ি ফেরার পথে পথিমধ্যে সন্ত্রাসীরা গুলি করে পালিয়ে যায়।

পরে তাকে গুলিবিদ্ধ অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ বলেন, চেয়ারম্যান নিহত হওয়ার খবর পেয়ে ওই এলাকায় যাচ্ছি। ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত বলতে পারব।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:36 pm, Saturday, 3 December 2022
17 Time View