Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত যশোরের কালীবাজারে মণ্ডপে আগুনের ছবি ভারতের: জেলা পুলিশ যশোর সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ পণ্য আটক যশোরে ৩৮ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

লক্ষ্মীপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

জেলা প্রতিনিধি:- লক্ষ্মীপুরে বাক ও শ্রবণ প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের মামলায় এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার বিকালে কিশোরীর চাচী বাদী হয়ে ধর্ষণ মামলা দায়েরের পর রাত ৯টার দিকে ওই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি মোসলেহ উদ্দিন।তিনি জানান, জেলা শহরের পুরাতন ডায়াবেটিস হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাহবুব আলম শিপুল কমলনগর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি। তিনি কমলনগর উপজেলার চর লরেন্স এলাকার মো. বাচ্চুর ছেলে। মামলার এজাহারে বলা হয়, ১৭ বছর বয়সী কিশোরী কথা বলতে পারে না, কানেও শোনে না। ছোটোবেলাতেই তার বাবা মারা যান। এরপর তার মা তাকে ছেড়ে চলে যান। কিশোরী তার চাচা-চাচীর কাছে বড় হয়। একই এলাকায় বসবাস করা শিপুল রাস্তাঘাটে ওই কিশোরীকে দেখলেই ইশারায় প্রেমের প্রস্তাব ও খারাপ ইঙ্গিত করতো। ভুক্তভোগী তাতে রাজি না হওয়ায় বিভিন্ন সময় তাকে উঠিয়ে নিয়ে যাওয়ার হুমকি দিতো।

একপর্যায়ে ইশারা-ইঙ্গিতে বিয়ের প্রলোভন দেখিয়ে শিপুল তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। কিশোরীর চাচা-চাচী চাকরিজীবী হওয়ায় দিনে তারা বাড়িতে থাকেন না। এই সুযোগে চার মাস ধরে শিপুল কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে।সোমবার সকালেও কিশোরীর চাচা-চাচী অফিসের উদ্দেশে বাড়ি থেকে বের হন। এর পরপরই শিপুল ঘরে ঢুকে কিশোরীকে ধর্ষণ করেন। এরমধ্যেই জরুরি কাজে চাচী বাসায় আসেন। তিনি ঘটনাটি দেখে চিৎকার দিলে শিপুল পালিয়ে যায়। এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি বলেন, পারিবারিক বিরোধের জেরে তাকে ফাঁসানোর কথা শুনছি।

তবে ঘটনার সঙ্গে জড়িত থাকার সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।” ওসি মোসলেহ উদ্দিন জানান, “বাক প্রতিবন্ধী কিশোরীকে ইশারায় স্বর্ণালংকার দেওয়া ও বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করা হয়। এ ঘটনায় থানায় মামলার পর আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:46 pm, Wednesday, 7 December 2022
12 Time View