Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত যশোরের কালীবাজারে মণ্ডপে আগুনের ছবি ভারতের: জেলা পুলিশ যশোর সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ পণ্য আটক যশোরে ৩৮ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

বাগেরহাটে খেলা চলাকালে ছুরিকাঘাতে কিশোরের মৃত্যু

বাগেরহাট জেলা প্রতিনিধি:- বাগেরহাটে মোরেলগঞ্জে গতকাল শুক্রবার রাতে বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়ার খেলা চলাকালে ছুরিকাঘাতে টুটুল হাওলাদার (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। উপজেলার গুলিশাখালী সোমাদ্দারবাজারে ওই ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন বলছেন, প্রতিবন্ধী রুবেল সমাদ্দার (২৯) ওই কিশোরকে ছুরি মেরে পালিয়ে যান। নিহত টুটুল হাওলাদার পশ্চিম গুলিশাখালী গ্রামের দিনমজুর আবদুল বারেক হাওলাদারের ছেলে।

স্থানীয় লোকজনের বরাতে পুলিশ বলছে, গতকাল রাত সাড়ে ১০টার দিকে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়ার খেলা চলাকালে টুটুল খেলা দেখার জন্য বাজারে যায়। এ সময় স্থানীয় রুবেল তাকে ছুরিকাঘাত করেন। পরে রক্তাক্ত অবস্থায় টুটুলকে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মোরেলগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহজাহান আহমেদ বলেন, খেলা চলাকালে হত্যার ঘটনাটি ঘটে। তবে এটি খেলা কেন্দ্র করে নয়, পূর্বশত্রুতার কারণে এই হত্যাকাণ্ড। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত বাবুলকে আটকের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:57 am, Saturday, 10 December 2022
13 Time View