Jashore , Sunday, 22 November 2026
সর্বশেষ:
সাগরদাঁড়ি মধুমেলা হবে কি না সিদ্ধান্ত নেবে সরকার: জেলা প্রশাসক আশেক হাসান আ.লীগের বিষয়ে শহীদ পরিবার ও আহতদের আকাঙ্ক্ষার বাইরে সিদ্ধান্ত নয়: হেফাজত মুক্তিযুদ্ধের গৌরব পুনঃপ্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ভৈরব নদ পরিষ্কারে বিডি ক্লিনের ৬০০ স্বেচ্ছাসেবী যশোর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত পেশাদারিত্বের ভিত্তিতে কাজ করতে পুলিশকে নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী অমিত তরিকুল ইসলাম ছিলেন আস্থাভাজন ও সংগ্রামী নেতা: রিজভী মঞ্জুর গাড়িতে আগুন: আওয়ামী দুষ্কৃতকারীদের দায়ী করলেন রিজভী গোপালগঞ্জের পরিস্থিতি ভালো রাখতে সহযোগিতা চান আইজিপি যশোরে শ্রমিক ইউনিয়ন নেতা মিন্টু গাজী আটক

বিদ্যুতের পর এবার বাড়লো গ্যাসের দাম

মানিক ঢাকা:- বিদ্যুতের পর এবার শিল্পখাতে বাড়লো গ্যাসের দাম। এক ধাপে শ্রেণীভেদে প্রায় আড়াইগুণ করা হয়েছে মূল্য। এখাতে প্রতি ইউনিট গ্যাসের দাম ১১ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকায় উন্নীত করা হয়েছে। 

তবে চা শিল্প, সিএনজি ও খাতে গ্যাসের দাম অপরিবর্তিত থাকছে। গ্যাসের নতুন মূল্য আগামী মাস থেকে কার্যকর হবে।

সম্প্রতি নির্বাহী আদেশে ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হয়। এবার একই পন্থায় বাড়লো গ্যাসের দাম। 

আকস্মিক এক প্রজ্ঞাপন দিয়ে জ্বালানি মন্ত্রণালয় জানায়, ফেব্রয়ারি থেকে ক্যাপটিভ পাওয়ার খাতে প্রতি ঘনমিটার গ্যাসে গুণতে হবে ৩০ টাকা। যা এখন ১৬ টাকায় পাচ্ছেন শিল্পখাতের উদ্যোক্তারা। 

এছাড়া বৃহৎ শিল্পে ১১ টাকা ৯৮ পয়সা থেকে বাড়িয়ে ৩০ টাকা, মাঝারি শিল্পে ১১ টাকা ৭৮ পয়সা  থেকে ৩০ টাকা এবং ক্ষুদ্র শিল্পে ১০ দশমিক ৭৮ টাকা থেকে প্রতি ঘনমিটারের দাম ৩০ টাকায় উন্নীত করা হয়েছে।   

বাণিজ্যিক গ্যাস সংযোগে প্রতি ঘনমিটারের দাম ২৬ টাকা ৬৪ পয়সা থেকে বাড়িয়ে ৩০ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

গ্যাসের দাম বাড়ছে বিদ্যুৎ খাতেও। এ খাতে প্রতি ঘনমিটার গ্যাসের দাম ৫ টাকা ২ পয়সা থেকে বাড়িয়ে ১৪ টাকা করা হয়েছে। 

এদিকে, গ্যাসের দামের বোঝা সরাসরি ভোক্তার ওপর চাপানো হয়নি। আবাসিক, সিএনজি ও চা শিল্পে বাড়ছে না দাম।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:48 pm, Wednesday, 18 January 2023
33 Time View