Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত যশোরের কালীবাজারে মণ্ডপে আগুনের ছবি ভারতের: জেলা পুলিশ যশোর সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ পণ্য আটক

ইউএনও’র গাড়ি চালককে চাইনিজ কুড়াল নিয়ে যুবলীগ নেতার ধাওয়া

নাটোর জেলা :-দেশীয় অস্ত্র রামদা ও চাইনিজ কুড়াল হাতে নাটোরের নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি চালক রুবেলকে ধাওয়া করেছেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব ও তার সমর্থকরা। মঙ্গলবার (৪ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ কমপ্লেক্সের ভেতরে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজে দেখা যায়, আহসান হাবিব ও তার এক সহযোগী মিলে রুবেলকে রামদা ও চাইনিজ কুড়াল হাতে তাড়া করছেন। ওই সময় জীবন বাঁচাতে উপজেলা কমপ্লেক্সের সিঁড়ি বেয়ে উপরে উঠে যান রুবেল।

ভুক্তভোগী রুবেল জানান, কিছুদিন আগে তার ভাই খোকনের কাছ থেকে একটি মাইক্রোবাস ভাড়া নেন যুবলীগ নেতা আহসান হাবিব। কয়েকদিন ব্যবহার করলেও গাড়ি ভাড়ার টাকা পরিশোধ করেননি তিনি। এ ব্যাপারে মঙ্গলবার তার কাছে জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে চাইনিজ কুড়াল ও রামদা নিয়ে তাড়া করে।

এ প্রসঙ্গে নলডাঙ্গার ইউএনও রোজিনা আক্তার জানান, গাড়িচালক রুবেলের কাছে এ ঘটনা সম্পর্কে তিনি জেনেছেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ ব্যাপারে জানতে অভিযুক্ত আহসান হাবিবের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। আর নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, অভিযুক্তদের ধরতে অভিযানে নেমেছে পুলিশ।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:31 pm, Tuesday, 4 July 2023
25 Time View