রূপগঞ্জে চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার ১

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

নারায়ণগঞ্জ (রূপগঞ্জ) প্রতিনিধি:- নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৪ বছরের এক শিশুকে চকলেট দেয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে রাজু মিয়া (১৮) নামে যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১০ আগস্ট) রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের মাহনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।ভুক্তভোগীর পরিবারের বরাতে রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) আতাউর রহমান জানান, গত বৃহস্পতিবার (৯ আগস্ট) বিকেলে রূপগঞ্জের মাহনায় চকলেট দেয়ার প্রলােভন দেখিয়ে ভুক্তভোগী শিশুকে তার ঘরে নিয়ে যায় রাজু মিয়া।

ঘরে নিয়ে শিশুটিকে ধষর্ণের চেষ্টা করলে ভুক্তভোগীর চিৎকারে লোকজন এগিয়ে আসলে রাজু পালিয়ে যায়।পরে ভুক্তভোগীর পরিবার ৯৯৯ এ কল করলে পুলিশ এসে রাজু মিয়াকে গ্রেফতার করেন। এ ঘটনায় শুক্রবার সকালে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।