Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত যশোরের কালীবাজারে মণ্ডপে আগুনের ছবি ভারতের: জেলা পুলিশ যশোর সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ পণ্য আটক যশোরে ৩৮ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ কচুরিপানায় বিপর্যস্ত ভৈরব, পরিচ্ছন্নতায় স্বেচ্ছাসেবীরা

হাতিরঝিলে বৈদ্যুতিক টাওয়ারের চূড়ায় নারী!

মেহেদী হাসান :- রাজধানীর হাতিরঝিলের বেগুনবাড়ি এলাকায় কয়েকশ ফুট উঁচু একটি বৈদ্যুতিক টাওয়ারের চূড়ায় উঠে পড়েছেন এক নারী। তাকে নামানোর চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আশপাশের বাড়ির ছাদ থেকে দেখা যায়, ওই নারী উঁচু টাওয়ারের ওপর বসে হাত নাড়ছেন।

শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে ওই নারীকে টাওয়ারের চূড়ায় বসে থাকতে দেখেন আশপাশের মানুষ।প্রাথমিকভাবে ওই নারীর পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শীদের ধারণা, তিনি মানসিক ভারসাম্যহীন।

এলাকাবাসী জানান, বাড়ির ছাদ থেকে তারা এক নারীকে ১১শ কেভির বৈদ্যুতিক টাওয়ারের চূড়ায় বসে হাত নাড়তে দেখেন। পরে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৩টার দিকে অনেকে ওই নারীকে ঝিলে মাছ ধরতে দেখেছেন। সেখান থেকে সাঁতরে গিয়ে তিনি টাওয়ারে উঠে পড়েন বলে ধারণা তাদের।সরেজমিন দেখা যায়, ফায়ার সার্ভিসের একটি টিম নৌকা নিয়ে পানির মধ্যে স্থাপিত ওই টাওয়ারের চূড়া থেকে তাকে নামানোর চেষ্টা করছেন। তারা মাইকিং করে উৎসুক জনতাকে ঘটনাস্থল থেকে সরানোর চেষ্টা করছেন।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, যে টাওয়ারে ওই নারী উঠেছেন সেটি দিয়ে হাজার ভোল্টের ওপরে বিদ্যুৎ সঞ্চালিত হয়। এ ছাড়া খুবই গুরুত্বপূর্ণ সরবরাহ লাইন হওয়ায় এর বিদ্যুৎ সংযোগ বন্ধ করা সম্ভব হচ্ছে না। ফলে উপরে উঠে তাকে নামানো যাচ্ছে না।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:41 pm, Friday, 18 August 2023
25 Time View