Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত যশোরের কালীবাজারে মণ্ডপে আগুনের ছবি ভারতের: জেলা পুলিশ যশোর সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ পণ্য আটক যশোরে ৩৮ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ কচুরিপানায় বিপর্যস্ত ভৈরব, পরিচ্ছন্নতায় স্বেচ্ছাসেবীরা

ঘুমন্ত ছোটভাইকে হত্যার পর বিষপান বড়ভাইয়ের

নীলফামারীর কিশোরগঞ্জে ঘুমন্ত ছোটভাই আওকত হোসেনকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে বড়ভাই মেহেদী হাসানের বিরুদ্ধে। হত্যার পর বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন বড়ভাই নিজেও। মঙ্গলবার (৫ মার্চ) ভোরে কিশোরগঞ্জ উপজেলার কুঠিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আওকত হোসেন ওই এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বছর খানেক ধরে মানসিক রোগে ভুগছিলেন মেহেদী। নিচ্ছিলেন চিকিৎসাও। চিকিৎসা শেষে বাড়িতে ফেরার পর মেহেদী ও তার স্ত্রী আলাদা থাকতেন। মায়ের অনুরোধে ছোটভাই ঘুমাতেন তার অসুস্থ বড়ভাইয়ের সাথে। ভোরের দিকে বড়ভাই ঘুমন্ত অবস্থায় ছোট ভাইকে গলাকেটে হত্যা করে। এসময় তার মাথায়ও কুপিয়ে জখম করে সে। পরে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন মেহেদী নিজেও। সকালে রক্তাক্ত অবস্থায় ছোট ভাইয়ের মরদেহ দেখতে পান পরিবারের লোকজন। তাদের চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা।

এসময় স্থানীয় ইউপি সদস্য খগেন্দ্রনাথ রায় বিষয়টি কিশোরগঞ্জ থানা পুলিশকে জানান। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে মর্গে নিয়ে যান। আর গুরুতর আহত বড়ভাইকে গ্রেফতার দেখিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

নীলফামারীর কিশোরগঞ্জ থানার ওসি পলাশ মন্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ বিষয়ে তদন্ত চলছে বলেও জানান তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:28 pm, Tuesday, 5 March 2024
29 Time View