Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

যশোরে বোমা ফাটিয়ে ১৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৫ জন গ্রেপ্তার

শাহাবুদ্দিন যশোর জেলা প্রতিনিধি:- যশোরে দিনে দুপুরে বোমা ফাটিয়ে ও ছুরিকাঘাত করে ১৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোর পর্যন্ত শহর ও আশেপাশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করা হয়। আটককৃতরা হলো, শহরের পুলিশ লাইন টালিখোলা এলাকার শফি দারোগার বাড়ির ভাড়াটিয়া টিপু, বারান্দি মোল্লা পাড়ার রবিউল ইসলামের ছেলে সাইদ ইসলাম, ধর্মতলা হ্যাচারি পাড়ার রুহুল আমিনের ছেলে বিল্লাল হোসেন, সিটি কলেজ পাড়ার নিজাম উদ্দিনের ছেলে রায়হান এবং পুর্ববারান্দিপাড়ার মৃত মুফতি আলি হোসেনের ছেলে ইমদাদুল হক।

একই সঙ্গে ছিনতাই হওয়া ১৭ লাখ টাকার মধ্যে ২ লাখ ৪৮ হাজার টাকা উদ্ধার করা হয়। এ সময়, ছিনতাই কাজে ব্যবহৃত ২টি চাকু, একটি ব্যাগ ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। দুপুরে যশোর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো আশরাফ হোসেন।

পুলিশ সুপার আরও জানান, টাকা ছিনতাই কাজে জড়িতদের প্রত্যেকের নামেই বিভিন্ন অপরাধের মামলা রয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশ সুপার।

গেল ২৯ সেপ্টেম্বর যশোরের জেস টাওয়ারের সামনে থেকে প্রকাশ্যে দিবালোকে বোমা ফাটিয়ে এবং ছুরিকাঘাত করে এক ব্যবসায়ীর কাছ থেকে ১৭ লাখ টাকা ছিনতাই করে দুর্বৃত্তরা।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 12:09 am, Friday, 2 October 2020
42 Time View