Jashore , Tuesday, 24 November 2026
সর্বশেষ:
সাগরদাঁড়ি মধুমেলা হবে কি না সিদ্ধান্ত নেবে সরকার: জেলা প্রশাসক আশেক হাসান আ.লীগের বিষয়ে শহীদ পরিবার ও আহতদের আকাঙ্ক্ষার বাইরে সিদ্ধান্ত নয়: হেফাজত মুক্তিযুদ্ধের গৌরব পুনঃপ্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ভৈরব নদ পরিষ্কারে বিডি ক্লিনের ৬০০ স্বেচ্ছাসেবী যশোর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত পেশাদারিত্বের ভিত্তিতে কাজ করতে পুলিশকে নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী অমিত তরিকুল ইসলাম ছিলেন আস্থাভাজন ও সংগ্রামী নেতা: রিজভী মঞ্জুর গাড়িতে আগুন: আওয়ামী দুষ্কৃতকারীদের দায়ী করলেন রিজভী গোপালগঞ্জের পরিস্থিতি ভালো রাখতে সহযোগিতা চান আইজিপি যশোরে শ্রমিক ইউনিয়ন নেতা মিন্টু গাজী আটক

ইংলিশ প্রিমিয়ার আজ মাঠ মাতাবে ম্যানসিটি, ম্যানইউ, লিভারপুল, চেলসি

মানিক কুমার স্টাফ রিপোর্টার:- English প্রিমিয়ার লিগে আজ মাঠে নামছে ম্যানসিটি, ম্যানইউ, লিভারপুল, চেলসির মতো সব ক্লাব।

ইপিএলের নতুন মৌসুমে এখনো সুবিধা করে উঠতে পারেনি ম্যানসিটি। চার ম্যাচ শেষে টেবিলে অবস্থান ১১ নম্বরে। জিতেছে ২টা ম্যাচ। তবে খেলা যখন ওয়েস্ট হ্যামের বিপক্ষে তখন কিছুটা আশা থাকতেই পারে সিটি ফ্যানদের।

এই ইংলিশ ক্লাবটার সঙ্গে সিটিজেনরা শেষ ৯ ম্যাচেই জিতেছে। রাতের খেলায় জিততে পারলে লিগ টেবিলে ম্যানসিটির বেশ কয়েক ধাপ ওপরে ওঠার সুযোগ আছে।

ইপিএলে রাতের খেলাগুলোর মধ্যে সেকেন্ড ম্যাচটা হবে সবচেয়ে জমজমাট। দুই জায়ান্ট ম্যানইউ-চেলসি মুখোমুখি হবে ওল্ড ট্রাফোর্ডে। যেহেতু ম্যানচেস্টার ইউনাইটেডের হোম গ্রাউন্ডে খেলা তাই তাদের জন্য বাড়তি সুবিধা থাকছেই।

ম্যানচেস্টারের দলটার বিপক্ষে শেষ ৭টা অ্যাওয়ে ম্যাচেই জিততে পারেনি ব্লুরা। তবে চলতি মৌসুমে ভেরনার, জিয়েখ, সিলভা, হ্যাভার্ডসদের প্লেয়ার সাইন করে বেশ শক্তিশালী চেলসির স্কোয়াড।

এদিকে, চ্যাম্পিয়ন লিভারপুলও আজ নামছে লিগ ম্যাচ খেলতে। হোম ম্যাচে অলরেডদের প্রতিপক্ষ শেফিল্ড ইউনাইটেড। লিগে ৫ ম্যাচ খেলে তিন জয় ও ১- ড্র নিয়ে ক্লপের দলের অবস্থান এখন টেবিলের চারে। তবে লিভারপুলের মূল সমস্য এখন ইনজুরি।

দলের সেরা ডিফেন্ডার ফন ডাইক প্রায় এক বছরের জন্য থাকবেন মাঠের বাইরে। গোলকিপার অ্যালিসন বেকার কবে সুস্থ হবেন তারও ঠিক নাই। তাদের বিপকল্প প্লেয়াররা দিতে পারছে না পুরোপুরি সামর্থ্যের প্রমাণ।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:15 pm, Saturday, 24 October 2020
33 Time View