ফেডারেশন কাপ শুরু করলো চট্টগ্রাম আবাহনী

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

কামরুজ্জামান সজীব:- জয় দিয়ে ফেডারেশন কাপ শুরু করলো চট্টগ্রাম আবাহনী। রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে ১-০ গোলে হারিয়েছে তারা।

সি গ্রুপ থেকে টানা দুই ম্যাচ হারার পর প্রথম দল হিসেবে টুর্নামেন্ট থেকে বিদায় নিলো পুরান ঢাকার ক্লাবটি।বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু থেকেই প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে ব্যস্ত হয়ে পড়ে রহমতগঞ্জের ডিফেন্ডাররা।

ব্যাক লাইন থেকে আক্রমণ শানিয়ে চট্টগ্রাম আবাহনীর রক্ষণে হানা দিলেও হয়নি কাজের কাজ। ৩৭ মিনিটে আর নিজেদের রক্ষণ সমালাতে পারেনি গেলো আসরের রানার্স আপরা।

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নিক্সন গুয়েলমের স্কোরে এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। ম্যাচের বাকি সময়ে আর গোল শোধ করা সম্ভব হয়ে ওঠেনি রহমতগঞ্জের।