Jashore , Sunday, 22 November 2026
সর্বশেষ:
সাগরদাঁড়ি মধুমেলা হবে কি না সিদ্ধান্ত নেবে সরকার: জেলা প্রশাসক আশেক হাসান আ.লীগের বিষয়ে শহীদ পরিবার ও আহতদের আকাঙ্ক্ষার বাইরে সিদ্ধান্ত নয়: হেফাজত মুক্তিযুদ্ধের গৌরব পুনঃপ্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ভৈরব নদ পরিষ্কারে বিডি ক্লিনের ৬০০ স্বেচ্ছাসেবী যশোর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত পেশাদারিত্বের ভিত্তিতে কাজ করতে পুলিশকে নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী অমিত তরিকুল ইসলাম ছিলেন আস্থাভাজন ও সংগ্রামী নেতা: রিজভী মঞ্জুর গাড়িতে আগুন: আওয়ামী দুষ্কৃতকারীদের দায়ী করলেন রিজভী গোপালগঞ্জের পরিস্থিতি ভালো রাখতে সহযোগিতা চান আইজিপি যশোরে শ্রমিক ইউনিয়ন নেতা মিন্টু গাজী আটক

১৩ দলের অংশগ্রহনে ডাবল লেগ পদ্ধতিতে হবে আসন্ন পেশাদার লিগ ফুটবল

কামরুজ্জামান সজীব:- এবারো ১৩ দলের অংশগ্রহনে ডাবল লেগ পদ্ধতিতে হবে আসন্ন পেশাদার লিগ ফুটবল।

শিরোপার লড়াইয়ে অন্যদের চেয়ে এগিয়ে বসুন্ধরা কিংস আর ঢাকা আবাহনী।

উৎসব হয়ে গেছে শেষ, তবে এখনও রয়ে গেছে রেশ। দিন দুয়েক আগেই ফেডারেশন কাপের ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন বনেছে বসুন্ধরা কিংস।

ট্রফি জয়ের তৃপ্তিটা থাকতে থাকতেই মাঠে নেমে পড়তে হচ্ছে আরও একটা শিরোপা ধরে রাখার লড়াইয়ে।

এ বারকার মিশন আরও বড়, লক্ষ্য বিপিএলের ব্যাক টু ব্যাক টাইটেল।চলতি বছর বিপিএলে অংশ নিচ্ছে মোট ১৩ দল।

ডাবল লেগ। সবাই তাই খেলবে ২৪ টা করে ম্যাচ। রেলিগেইশনে পড়বে টেবিলের সব চেয়ে নিচের দল।করোনায় কমেছে ভেন্যুর সংখ্যা। সব মিলিয়ে এবারের বিপিএল হবে ৪টা মাঠে।

১৩ দলের ৭ টাই গোম গ্রাউন্ড করেছে বঙ্গবন্ধু স্টেডিয়ামকে। সব চেয়ে বেশি ম্যাচ তাই এখানেই। ভেন্যু আছে এছাড়াও আরও ৩ টা। সবগুলোই ঢাকার কাছে। টঙ্গীর সাথে খেলা হবে কুমিল্লা আর মুন্সিগঞ্জে।

প্রতিটা ভেন্যুরই হোম দল ২ টা করে। বঙ্গবন্ধু স্টেডিয়ামের বাইরেও তাই খেলা হবে বেশ।চলতি আসরটা বিপিএলের ১৩ নম্বর। সব চেয়ে বেশি ৬ বারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী। ৩ টা ট্রফি আছে শেখ জামালের।

১ বার করে চ্যাম্পিয়ন শেখ রাসেল আর বসুন্ধরা কিংস।ঐ ট্রফিটা ওরা জিতেছে গেল বছরই। শেষ পাচ বছরে বাকি চারটা ট্রফি ভাগাভাগি করেছে শেখ জামাল আর ঢাকা আবাহনী।

এবারও ট্রফি জয়ে বসুন্ধরাকে চ্যালেঞ্জ জানাবে ঢাকা আবাহনী। নামে-ভারে আর শক্তিমত্তায় ওরা কাছাকাছি। বাকিরা বেশ পেছনে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 11:16 pm, Tuesday, 12 January 2021
26 Time View