মুখোমুখি হচ্ছে শেখ রাসেল ক্রীড়া চক্র ও ব্রাদার্স ইউনিয়ন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

কামরুজ্জামান সজীব:- পেশাদার ফুটবল লিগে আজ মুখোমুখি হচ্ছে শেখ রাসেল ক্রীড়া চক্র ও ব্রাদার্স ইউনিয়ন।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে রাত ৮টায়। গেলো ফেডারেশন কাপে নতুন ফুটবল মৌসুমের জন্য নিজেদের প্রস্তুতি সেরেছে।

দুই দলই, লিগের লম্বা সূচিতে নিজেদের সেরা খেলাটা দিয়েই শুরু করতে চায় শেখ রাসেল।

২০১২-১৩ মৌসুমে শিরোপা জয় আর পরের মৌসুমে রানার্সআপ হবার পর আর সেরা দুয়ে আসা হয়ে ওঠেনি বেঙ্গল ব্লুদের।

২০২১ মৌসুমে সেই আক্ষেপ দুর করতে চায় সাইফুল বারী টিটুর শিষ্যরা।অন্যদিকে করোনা বিরতির পর নিজেদের সূচনা আশা ব্যঞ্জক হয়নি ব্রাদার্সের।

ফেডকাপে কোন ম্যাচ না জেতায় গ্রুপ পর্ব থেকেই নিতে হয় বিদায়, পেশাদার লিগের শুরুটা কেমন হয় ব্রাদার্সের সেখানেই কৌতুহল ফুটবল ভক্তদের।