Jashore , Tuesday, 24 November 2026
সর্বশেষ:
সাগরদাঁড়ি মধুমেলা হবে কি না সিদ্ধান্ত নেবে সরকার: জেলা প্রশাসক আশেক হাসান আ.লীগের বিষয়ে শহীদ পরিবার ও আহতদের আকাঙ্ক্ষার বাইরে সিদ্ধান্ত নয়: হেফাজত মুক্তিযুদ্ধের গৌরব পুনঃপ্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ভৈরব নদ পরিষ্কারে বিডি ক্লিনের ৬০০ স্বেচ্ছাসেবী যশোর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত পেশাদারিত্বের ভিত্তিতে কাজ করতে পুলিশকে নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী অমিত তরিকুল ইসলাম ছিলেন আস্থাভাজন ও সংগ্রামী নেতা: রিজভী মঞ্জুর গাড়িতে আগুন: আওয়ামী দুষ্কৃতকারীদের দায়ী করলেন রিজভী গোপালগঞ্জের পরিস্থিতি ভালো রাখতে সহযোগিতা চান আইজিপি যশোরে শ্রমিক ইউনিয়ন নেতা মিন্টু গাজী আটক

দ্য হান্ড্রেডে দল পেলেন মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক

বিশ্বের অনেক ফ্র্যাঞ্চাইজি লিগে আলো ছড়ালেও ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট দ্য হান্ড্রেডের কখনো খেলা হয়নি মোস্তাফিজুর রহমানের। এবার  দল পেয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় খেলতে যাচ্ছেন কোনো বাংলাদেশি পেসার। তাকে এক লাখ পাউন্ডে দলে নিয়েছে বার্মিংহাম ফিনিক্স।

যা বাংলাদেশি মুদ্রায় প্রায় এক কোটি ৬৪ লাখ টাকার সমান।

বৃহস্পতিবার লন্ডনে অনুষ্ঠিত নিলামের তৃতীয় ও শেষ ধাপে মোস্তাফিজের নাম ওঠে। তবে তাকে দলে নিতে আগ্রহ দেখায় কেবল বার্মিংহাম ফিনিক্স। অন্য কোনো দল আগ্রহ না দেখানোয় সহজেই ৩০ বছর বয়সী এই পেসারকে দলে ভেড়ায় তারা।
চলতি বছরের ২১ জুলাই থেকে ১৬ অগাস্ট পর্যন্ত চলবে দা হান্ড্রেডের ষষ্ঠ আসর।

এবারই প্রথম আগের পদ্ধতি বাদ দিয়ে নিলামের মাধ্যমে খেলোয়াড় দলে নিয়েছে দ্য হান্ড্রেড কর্তৃপক্ষ। সেই নিলামেই সুযোগ পেয়ে গেলেন মোস্তাফিজ। এর মাধ্যমে এই প্রতিযোগিতায় খেলার দুয়ার খুলে গেল বাংলাদেশের এই বাঁহাতি পেসারের সামনে।

নিলামের চূড়ান্ত তালিকায় ছিলেন বাংলাদেশের আরেক ক্রিকেটার রিশাদ হোসেন। ৭৫ হাজার পাউন্ড ভিত্তিমূল্যের তালিকায় থাকা এই লেগ স্পিনারের নাম প্রথম ধাপেই উঠলেও শেষ পর্যন্ত কোনো দল তাকে দলে নেয়নি।

গত নভেম্বরে ভারতের ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতা ইন্ডিয়ার প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে মোস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। পরে বিতর্কিতভাবে তাকে আইপিএল থেকে বাদ দেওয়া নিয়ে ঘটে যায় লংকাকাণ্ড।

এর মধ্যেই ছয় কোটি ৮৮ লাখ পাকিস্তানি রুপিতে মোস্তাফিজের সঙ্গে সরাসরি চুক্তি করেছে পিএসএলের দল লাহোর কালান্দার্স।
এবার দ্য দ্য হান্ড্রেডের প্রথম নিলামে দল পেলে গেলেন বাঁহাতি এই পেসার।

দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মধ্যে এর আগে আইপিএল, পিএসএল, আইএল টি-টোয়েন্টি ও লঙ্কান প্রিমিয়ার লিগে খেলেছেন মোস্তাফিজ। এবার দ্য হান্ড্রেডে দল পাওয়ায় আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মোস্তাফিজের ব্যস্ততা আরও বাড়ল। বাংলাদেশের এই অভিজ্ঞ পেসারের নতুন এই অধ্যায় ঘিরে স্বাভাবিকভাবেই বাড়তি আগ্রহ তৈরি হয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:15 pm, Friday, 13 March 2026
117 Time View