Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

যশোরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত ও অপর একজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ৯টার দিকে যশোর সদর উপজেলার জগহাটি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাওন হোসেন (২০) সদর উপজেলার চুড়ামনকাঠি ইউনিয়নের আহসাননগর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় তার ঘনিষ্ঠ বন্ধু একই গ্রামের মারফি (২১) গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে শলুয়া বাজার থেকে প্রয়োজনীয় কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন শাওন ও মারফি। পথে জগহাটি ব্রিজের কাছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তারা সড়কের ওপর ছিটকে পড়ে যান।

এ সময় যশোর থেকে চৌগাছাগামী একটি দ্রুতগতির অজ্ঞাতনামা ট্রাক ঘটনাস্থলে এসে শাওনের মাথার ওপর দিয়ে চলে যায় এবং মারফির পায়ের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই শাওনের মৃত্যু হয় এবং মারফি গুরুতর আহত হন।

খবর পেয়ে সাজিয়ালী পুলিশ ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। পরে নিহতের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। গুরুতর আহত মারফিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:33 pm, Wednesday, 8 April 2026
83 Time View