Jashore , Sunday, 8 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

যশোরে টিআরসি নিয়োগ পরীক্ষায় শারীরিক সক্ষমতা যাচাইয়ের চার ইভেন্ট অনুষ্ঠিত

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার দ্বিতীয় দিনে প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার চারটি ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে যশোর পুলিশ লাইন্স মাঠে এ কার্যক্রম শুরু হয়।

পরীক্ষা পরিচালনায় সভাপতিত্ব করেন যশোর জেলার পুলিশ সুপার ও জেলা রিক্রুট নিয়োগ বোর্ডের সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম

শারীরিক সক্ষমতা যাচাইয়ের প্রথম ইভেন্ট ছিল ২০০ মিটার দৌড়। এতে পুরুষ প্রার্থীদের ২৮ সেকেন্ডে এবং নারী প্রার্থীদের ৩৪ সেকেন্ডে নির্ধারিত দূরত্ব অতিক্রম করতে হয়।

দ্বিতীয় ইভেন্ট ছিল পুশ-আপ। এতে পুরুষ প্রার্থীদের ৩৫ সেকেন্ডে ১৫টি এবং নারী প্রার্থীদের ৩০ সেকেন্ডে ১০টি পুশ-আপ সম্পন্ন করতে হয়।

তৃতীয় ইভেন্টে পুরুষ প্রার্থীদের কমপক্ষে ১০ ফুট এবং নারী প্রার্থীদের কমপক্ষে ৬ ফুট লং জাম্প দিতে হয়। চতুর্থ ইভেন্ট হাই জাম্পে পুরুষ প্রার্থীদের ৩.৫ ফুট এবং নারী প্রার্থীদের ২.৫ ফুট উচ্চতা অতিক্রম করতে হয়।

জেলা পুলিশ সুত্রে জানা গেছে, প্রার্থীরা প্রতিটি ইভেন্টে উত্তীর্ণ হওয়ার পরই পরবর্তী ধাপে অংশগ্রহণের সুযোগ পান। বিশেষ করে লং জাম্প ও হাই জাম্পে প্রতিটি প্রার্থীকে তিনবার করে সুযোগ দেওয়া হয়।

চারটি ইভেন্ট শুরুর আগে সকল প্রার্থীকে নিয়ম-কানুন সম্পর্কে বিস্তারিত ব্রিফিং দেওয়া হয়। এছাড়া নিয়োগ বোর্ডের সভাপতি প্রার্থীদের মনোবল বৃদ্ধির লক্ষ্যে একাধিকবার দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় আগামী দিনের পরীক্ষার ইভেন্ট সম্পর্কেও ধারণা দেওয়া হয় এবং প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার নির্দেশনা দেওয়া হয়।

অনুষ্ঠানে নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য, বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স থেকে আগত প্রতিনিধিবৃন্দ এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:16 pm, Saturday, 25 April 2026
53 Time View