Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

যশোরে পুলিশ কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা সম্পন্ন

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর জেলা পুলিশ লাইন্স মাঠে অত্যন্ত স্বচ্ছতা ও উৎসবমুখর পরিবেশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার শারীরিক সক্ষমতা যাচাইয়ের শেষ দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। রবিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এই কার্যক্রমে প্রার্থীদের দৌড়, ড্র্যাগিং এবং রোপ ক্লাইমিং—এই তিনটি ইভেন্টে অংশগ্রহণ করতে হয়।

যশোর জেলার পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম -এর সভাপতিত্বে এদিন প্রতিটি ইভেন্ট অনুষ্ঠিত হয়। প্রতিটি পরীক্ষা শুরুর আগে প্রার্থীদের নিয়ম-কানুন সম্পর্কে বিস্তারিত ব্রিফিং প্রদান করা হয়। এসময় নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য এবং পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক মনোনীত তদারকি কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

নিয়োগ বোর্ডের সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম প্রার্থীদের মনোবল বৃদ্ধিতে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি স্পষ্ট করে বলেন, সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। কোনো প্রার্থী বা অভিভাবক যাতে দালাল বা প্রতারক চক্রের খপ্পরে পড়ে আর্থিক লেনদেনে জড়িত না হন, সে বিষয়ে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।

শারীরিক সক্ষমতার তিনটি ইভেন্টে যারা সফলভাবে কৃতকার্য হয়েছেন, তারাই কেবল পরবর্তী লিখিত পরীক্ষার জন্য যোগ্য বলে বিবেচিত হয়েছেন। আগামী ১৬ মে এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পুলিশ সুপার সফল প্রার্থীদের এখন থেকেই ভালোভাবে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

উক্ত নিয়োগ কার্যক্রমে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স সার্বিক শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:42 pm, Sunday, 26 April 2026
145 Time View