Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

যশোরে বাউবি’র ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স প্রোগ্রামের ওরিয়েন্টশন অনুষ্ঠিত

স্বাধীন কন্ঠ ডেস্ক
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত ‘ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স এন্ড অ্যাপ্লিকেশন’ (ডিসিএসএ) প্রোগ্রামের ২৫১ টার্মের ১ম সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ মে) বিকাল ৩টায় বাউবি’র যশোর আঞ্চলিক কেন্দ্রের সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাউবি ডিসিএসএ প্রোগ্রামের সমন্বয়কারী মো. আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউবি আঞ্চলিক কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক সেখ সোহেল আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে সেখ সোহেল আহমেদ বলেন, তথ্যপ্রযুক্তির এই দ্রুত পরিবর্তনশীল যুগে কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোর্স। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সবসময়ই শিক্ষার আলো সকলের দোরগোড়ায় পৌঁছে দিতে বদ্ধপরিকর। আমরা বিশ্বাস করি, জ্ঞানই শক্তি; আর এই ডিসিএসএ প্রোগ্রাম শিক্ষার্থীদের সেই শক্তি অর্জনে সরাসরি সহায়তা করবে।

শিক্ষার্থীদের উৎসাহিত করে তিনি আরও বলেন, শেখার কোনো শেষ নেই। এই যাত্রা হয়তো সবসময় মসৃণ হবে না, তবে ধৈর্য ও কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনারা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবেন। আপনাদের যেকোনো প্রয়োজনে বাউবি পরিবার সবসময় পাশে থাকবে। আশা করি, আপনারা সফলভাবে কোর্সটি সম্পন্ন করে দেশের তথ্যপ্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাউবি আঞ্চলিক কেন্দ্র যশোরের উপ-আঞ্চলিক পরিচালক লুৎফুন আরা পিনু, সহকারী পরিচালক মো. শরিফ উদ্দিন, স্টাডি সেন্টারের শিক্ষক মো. সাইদুর রহমান, আলবার্ট সুবীর মন্ডল এবং ল্যাব শিক্ষক উম্মে তাইয়্যেবা। ওরিয়েন্টশন ক্লাসে নবীন শিক্ষার্থীরা বাউবি’র শিক্ষা পদ্ধতি ও কোর্সের বিভিন্ন দিক সম্পর্কে দিকনির্দেশনা গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:16 pm, Friday, 8 May 2026
62 Time View