Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

যশোরে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত

স্বাধীন কন্ঠ ডেস্ক
আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে যশোরে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে যশোর নার্সিং ও মিডওয়াইফারি কলেজ এবং যশোর জেনারেল হাসপাতালের নার্সদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

যশোর নার্সিং ও মিডওয়াইফারি কলেজের অধ্যক্ষ আর্জিনা খাতুন এর সভাপতিত্বে সকাল সাড়ে ৯টা থেকে শুরু হওয়া র‍্যালিটি যশোর জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে থেকে বের হয়।

র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দড়াটানা, ডিসি অফিসের সামনে ঘুরে পুনরায় যশোর জেনারেল হাসপাতালে এসে শেষ হয়।

আয়োজক সূত্রে জানা যায়, র‍্যালিতে যশোর জেনারেল হাসপাতালের নার্স এবং যশোর নার্সিং ও মিডওয়াইফারি কলেজের প্রায় ১৪০ থেকে ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা স্বাস্থ্যসেবায় নার্সদের অবদান তুলে ধরেন এবং পেশাগত দায়িত্ব পালনে আরও মানবিক ও দক্ষ সেবার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 03:43 pm, Tuesday, 12 May 2026
60 Time View