Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

যবিপ্রবিতে যৌন হয়রানির অভিযোগে প্রভাষকের বিরুদ্ধে তদন্ত শুরু

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি (ইএসটি) বিভাগের শিক্ষা সফরে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিভাগের একাডেমিক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ইএসটি বিভাগের প্রভাষক মোঃ মনিরুল ইসলামকে সকল একাডেমিক কার্যক্রম থেকে বিরত রাখা এবং ভবিষ্যতে কোনো শিক্ষা সফরের দায়িত্ব না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের তথ্য কর্মকর্তা মোঃ নাজমুল হোসাইন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ঘটনার অধিকতর তদন্তের জন্য বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন প্রতিরোধকল্পে গঠিত কমপ্লেইন্ট কমিটিকে তদন্তপূর্বক প্রশাসনের কাছে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে গত ৯ মে ঘটনার সত্যতা যাচাইয়ে পাঁচ সদস্যের একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হলেও তাদের আবেদনের পর আরও দুই কার্যদিবস সময় বাড়ানো হয়।

যৌন নিপীড়ন বিষয়ক কমপ্লেইন্ট কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. শিরিন নিগার জানান, বুধবার রাতে তারা এ বিষয়ে একটি ই-মেইল পেয়েছেন। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় শনিবার কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় কাগজপত্র ও প্রমাণ পর্যালোচনার মাধ্যমে তদন্ত কার্যক্রম শুরু করা হবে।

ইএসটি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. গোপাল চন্দ্র ঘোষ বলেন, বিভাগের পক্ষ থেকে লিখিত বক্তব্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। একইসঙ্গে অভিযুক্ত শিক্ষককে সাময়িকভাবে সকল একাডেমিক কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ইএসটি বিভাগের প্রভাষক মোঃ মনিরুল ইসলামের বিরুদ্ধে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষা সফরে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ ওঠে। তবে অভিযোগকারী শিক্ষার্থী এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:44 pm, Thursday, 14 May 2026
73 Time View