Jashore , Sunday, 8 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

ভবদহ সমস্যার স্থায়ী সমাধানে সবাইকে একযোগে কাজের আহ্বান প্রতিমন্ত্রী অমিতের

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরের ভবদহ এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসনে রাজনৈতিক বিভেদ ভুলে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার হচ্ছে ভবদহ সমস্যার স্থায়ী সমাধান নিশ্চিত করা।

শনিবার যশোর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) ও ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং (আইডব্লিউএম)-এর উদ্যোগে আয়োজিত “যশোর জেলার ভবদহ এলাকার নিষ্কাশন ব্যবস্থার উন্নতি এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিবসা ও পশুর নদীর অববাহিকার পলি ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়নের জন্য সম্ভাব্যতা সমীক্ষা” শীর্ষক মতবিনিময় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ভবদহ এলাকার মানুষের দুর্ভোগ লাঘব হয়নি। আমাদের নির্বাচনী অঙ্গীকার ভবদহ সমস্যার স্থায়ী সমাধান করা। ২০০৪ সালে বিএনপি সরকার টিআরএম কার্যক্রম চালু করেছিল। এখন কে কোন দলের এমপি সেটা বড় বিষয় নয়। কেশবপুর, মনিরামপুর, অভয়নগর ও খুলনার ডুমুরিয়ার মানুষের জলাবদ্ধতা নিরসনে সবাইকে একযোগে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, ভবদহ এলাকার বাস্তব পরিস্থিতি প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে এবং সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করারও আহ্বান জানান তিনি।

কর্মশালায় সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য গোলাম রছুল, গাজী এনামুল হক ও মোঃ মোক্তার আলী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাপাউবোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক নাছরিন আক্তার খান। সমীক্ষা প্রকল্পের ওপর উপস্থাপনা করেন আইডব্লিউএম-এর সিনিয়র স্পেশালিস্ট শেখ নাহিদুজ্জামান।

কর্মশালায় জানানো হয়, ভবদহ অঞ্চলে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা একটি বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। অতীতে টিআরএম কার্যক্রমের মাধ্যমে নদীর নাব্যতা বৃদ্ধি ও জলাবদ্ধতা নিরসনে ইতিবাচক ফল মিললেও বিভিন্ন জটিলতায় তা ধারাবাহিকভাবে চালানো সম্ভব হয়নি। বিশেষ করে ২০১৩ সালে পূর্ব বিল খুকশিয়ায় টিআরএম কার্যক্রম বন্ধ হওয়ার পর পুনরায় নদী ভরাট ও জলাবদ্ধতা তীব্র আকার ধারণ করে।

পরে ২০২১ সালে ভবদহ রেগুলেটরে ২০টি পাম্প স্থাপন করা হলেও তা পুরো এলাকার স্থায়ী সমাধান দিতে পারেনি। ২০২৪ সালের অতিবৃষ্টিজনিত জলাবদ্ধতা পরিস্থিতি বিদ্যমান ব্যবস্থার সীমাবদ্ধতাকে আরও স্পষ্ট করে তোলে।

এ প্রেক্ষাপটে ২০২৫ সালের এপ্রিল মাসে বাপাউবো ভবদহ এলাকার দীর্ঘমেয়াদি পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং শিবসা ও পশুর নদী অববাহিকার পলি ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে আইডব্লিউএমকে সম্ভাব্যতা সমীক্ষার দায়িত্ব দেয়।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 04:08 pm, Saturday, 16 May 2026
66 Time View