Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

যশোরে মেডিকেল শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী ও নবীন বরণ

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব যশোর’-এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী, নবীন বরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার শহরের পিটিআই অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনিন্দ্য ইসলাম অমিত। তিনি তাঁর বক্তব্যে নবীন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে চিকিৎসা সেবার মানোন্নয়ন এবং জনকল্যাণে আত্মনিয়োগের আহ্বান জানান।

মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব যশোরের সভাপতি ডাক্তার কেএম ফাহিম ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার সৈয়দ মাহবুবুল আলম, ডাক্তার আব্দুল্লাহ আল মামুন, ডাক্তার এসএম শাহিদুল হক রাহাত, হুসাইন শাফায়াত এবং ডাক্তার একেএম মোসবাহ উর রহমান।

অনুষ্ঠানে নবীন মেডিকেল শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা প্রদান করা হয়।

বক্তারা যশোরের চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন, আধুনিক চিকিৎসা জ্ঞান অর্জন এবং ভবিষ্যৎ চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, দক্ষ, মানবিক ও দায়িত্বশীল চিকিৎসক গড়ে তুলতে শিক্ষার্থীদের অধ্যবসায় ও নৈতিকতার বিকল্প নেই।

অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ, চিকিৎসক, মেডিকেল শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক অতিথি উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:16 pm, Sunday, 31 May 2026
46 Time View