Jashore , Sunday, 8 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

যশোরে উৎসবমুখর পরিবেশে ঐতিহাসিক ‘ঈদ-এ-গ্বাদীর’ সেমিনার অনুষ্ঠিত

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ঐতিহাসিক ‘ঈদ-এ-গ্বাদীর’। এ উপলক্ষে শুক্রবার যশোর শিল্পকলা একাডেমিতে ইনকিলাব-এ-মাহদী মিশনের উদ্যোগে “ঈদ-এ-গ্বাদীর” শীর্ষক এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়।

ইসলামের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই দিনে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কর্তৃক হযরত আলী ইবনে আবি তালিব (আ.)-কে তাঁর স্থলাভিষিক্ত ও মাওলা হিসেবে ঘোষণার ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করে প্রতিবছরের মতো এবারও এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইনকিলাব-এ-মাহদী মিশনের পরিচালক সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মুস্তফা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ শাখার পরিচালক মাওলানা শাহাবুদ্দিন মাশায়েখী।

বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শিক্ষা কেন্দ্র খুলনার অধ্যক্ষ মাওলানা ইব্রাহীম খলীল রাজাভী, মুস্তফা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ শাখার শিক্ষা বিভাগীয় প্রধান মাওলানা আলী নেওয়াজ খান, সম্মিলিত ওলামা একরামের সভাপতি মাওলানা ইব্রাহীম ফাইজুল্লাহ, আল হাদী আল নজীব ফাউন্ডেশনের পরিচালক মাওলানা শামীম মির্জা, স্বর্ণপদকপ্রাপ্ত মৎস্য গবেষক মোস্তফা খান ফিরোজ, দানবীর হাজী মোহাম্মদ মহসিন ইমামবাড়ী কার্যকরী সমন্বয় পরিষদের সভাপতি এহতেশাম উল আলম প্রতীক, পেশ ইমাম ইকবাল হুসাইন এবং উপদেষ্টা আতাহার হুসাইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাহিদুল ইসলাম বাবু।

বক্তারা তাঁদের বক্তব্যে গ্বাদীর দিবসের ঐতিহাসিক গুরুত্ব, তাৎপর্য এবং ইসলামের ঐক্য, ভ্রাতৃত্ব ও নেতৃত্বের বিষয়গুলো তুলে ধরেন। তাঁরা বলেন, গ্বাদীর ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা মুসলিম উম্মাহকে সঠিক পথ ও নেতৃত্বের দিকনির্দেশনা প্রদান করে।

সেমিনারের পাশাপাশি মানবিক সহায়তা কার্যক্রমও পরিচালিত হয়। অনুষ্ঠানে পাঁচজন মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এছাড়া ১০ জন দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তির মাঝে ‘সাদা ছড়ি’ বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, ধর্মীয় মূল্যবোধ, মানবসেবা ও সামাজিক দায়বদ্ধতার সমন্বয়ে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:24 pm, Friday, 5 June 2026
81 Time View